সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েলের সেনাবাহিনী দক্ষিণ লেবানন ছাড়বে না: প্রতিরক্ষামন্ত্রী ২৫০ কিমি গতিতে ডিভাইডারে ধাক্কা! ঘটনাস্থলেই প্রাণ গেল দুইজনের বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন দাবানলের গ্রাসে কানাডার লিটন, সরানো হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট যুক্তরাষ্ট্র-ইরান ‘ঐতিহাসিক’ আলোচনা : যে বার্তা দিলেন জেডি ভ্যান্স শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ফের হুমকি ট্রাম্পের

জোড়া সেঞ্চুরির নজির, বিশ্বের ১৫তম ব্যাটার শান্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে সিরিজের প্রথম টেস্ট জয়ের জন্য শ্রীলংকাকে ২৯৬ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। ৬ উইকেটে ২৮৫ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে টাইগাররা। শান্ত ১২৫ রানের অনবদ্য ইনিংস খেলেন।

প্রথম ইনিংসেও সেঞ্চুরি স্বাদ নিয়ে ১৪৮ রান করেছিলেন বাংলাদেশ অধিনায়ক। ফলে টেস্টে অধিনায়ক হিসেবে জোড়া সেঞ্চুরি করা বিশ্বের ১৫তম ব্যাটার শান্ত।

এছাড়া বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে এক টেস্টে জোড়া সেঞ্চুরির নজির গড়লেন শান্ত। সবমিলিয়ে টেস্টে এটি তার ৭ম সেঞ্চুরি। মোহাম্মদ আশরাফুলকে পেরিয়ে শান্ত এখন বাংলাদেশের হয়ে টেস্ট ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ সেঞ্চুরির মালিক।

এর আগে বাংলাদেশের হয়ে একই টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরির ঘটনা ঘটে দেশের মাটিতে। শান্তর কীর্তিটা তাই একটু ভিন্ন। টাইগার অধিনায়ক তার এবারের জোড়া সেঞ্চুরি পেয়েছেন দেশের বাইরে।

শান্তর কীর্তি হয়েছে আরও একটি। বাংলাদেশের টেস্ট ইতিহাসে টেস্ট অধিনায়ক হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি তার। নিজে অধিনায়ক থাকা অবস্থায় এটি তার তৃতীয় সেঞ্চুরি। সবচেয়ে বেশি ৪ সেঞ্চুরি আছে মুশফিকুর রহিমের। মুমিনুল হক, মোহাম্মদ আশরাফুল আর হাবিবুল বাশারের ছিল ২টি করে সেঞ্চুরি।

সবমিলিয়ে টেস্ট ইতিহাসে দুইবার এক টেস্টে দুই সেঞ্চুরি পাওয়া ১৫তম ক্রিকেটার হলেন শান্ত। এদের মধ্যে ডেভিড ওয়ার্নার, রিকি পন্টিং ও সুনীল গাভাস্কারই কেবল ৩ বার করে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন।

এদিকে, গল আন্তর্জাতিক স্টেডিয়ামে চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১৭৭ রান করেছিল বাংলাদেশ। ৭ উইকেট হাতে নিয়ে ১৮৭ রানে এগিয়ে ছিল টাইগাররা। ২২ রান নিয়ে খেলতে নেমে পঞ্চম দিন ৪৯ রানে রান আউট হন মুশফিকুর রহিম। চতুর্থ উইকেটে ১০৯ রানের জুটি গড়েন মুশফিক ও নাজমুল হোসেন শান্ত।

এরপর এক প্রান্ত আগলে টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরির স্বাদ নেন শান্ত। ইনিংস ঘোষণার আগে ১২৫ রানে অপরাজিত থাকেন শান্ত। তার ১৯৯ বলের ইনিংসে ৯টি চার ও ৩টি ছক্কা ছিল।

বল হাতে শ্রীলংকার থারিন্দু রত্নায়েকে ৩ উইকেট নেন।

প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৯৫ ও শ্রীলংকা ৪৮৫ রান করেছিল।

কিউএনবি/অনিমা/২১ জুন ২০২৫, /বিকাল ৪:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit