সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েলের সেনাবাহিনী দক্ষিণ লেবানন ছাড়বে না: প্রতিরক্ষামন্ত্রী ২৫০ কিমি গতিতে ডিভাইডারে ধাক্কা! ঘটনাস্থলেই প্রাণ গেল দুইজনের বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন দাবানলের গ্রাসে কানাডার লিটন, সরানো হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট যুক্তরাষ্ট্র-ইরান ‘ঐতিহাসিক’ আলোচনা : যে বার্তা দিলেন জেডি ভ্যান্স শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ফের হুমকি ট্রাম্পের

গলে থামল বৃষ্টি, মধ্যাহ্ন বিরতির পর শুরু খেলা

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৪৭ Time View

স্পোর্টস ডেস্ক : ইএসপিএন ক্রিকইনফোর দেওয়া তথ্যমতে, বাংলাদেশ সময় দুপুর ১২টা ২০ মিনিট থেকে ১টা পর্যন্ত মধ্যাহ্ন বিরতি। এরপর শুরু হবে ম্যাচ। দিনের বাকি আছে আরও ৭৫ ওভার। গলে বৃষ্টি হানা দেওয়ার আগ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২৩৭ রান। সব মিলিয়ে টাইগারদের লিড ২৪৭ রানের। ১৬৮ বলে ৯ চারের মারে ৮৯ রানে অপরাজিত আছেন শান্ত। ১০২ বলে ৪ চারের মারে ৪৯ রান করে আউট হয়েছেন মুশফিকুর রহিম।

এর আগে ৩ উইকেটের বিনিময়ে ১৭৭ রানে পঞ্চম দিনের শুরু করেছিল বাংলাদেশ। আগের দিন ১২৬ বলে ৭ চারের মারে ৭৬ রানে আউট হয়েছিলেন ওপেনার সাদমান ইসলাম। তবে ব্যর্থ ছিলেন টপ অর্ডারের বাকি দুই ব্যাটার। এনামুল হক জুনিয়র ৪ আর মুমিনুল হক ১৪ রান করে আউট হন। লঙ্কানদের পক্ষে প্রবাত, থারিন্দু রত্নানায়েকে ও মিলান রত্নানায়েকে ১টি করে উইকেট তুলে নেন।

প্রথম ইনিংসে মুশফিকের ১৬৩, শান্তর ১৪৮ আর লিটন দাসের ৯০ রানের কল্যাণে ৪৯৫ রান করেছিল বাংলাদেশ। লঙ্কানদের পক্ষে প্রথম ইনিংসে অসিথা ৪ আর মিলান ও থারিন্দু ৩টি করে উইকেট নিয়েছিলেন। জবাব দিতে নেমে পাথুম নিসাঙ্কার ১৮৭, কামিন্দু মেন্ডিসের ৮৭ আর দিনেশ চান্দিমালের ৫৪ রানে কল্যাণে ৪৮৫ রান করে শ্রীলঙ্কা। টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৫ উইকেট নেন নাঈম হাসান। এছাড়া ৩ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৫, /বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit