সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর পত্নীতলায় রাকাবের কৃষি ও পল্লী ঋণ বিতরন  শিক্ষাই হচ্ছে সকলের সম্বল:শিক্ষামন্ত্রী পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটোয়ারীতে ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম প্রধানের মৃত্যু ! শ্রদ্ধা ও ভালবাসায় দাফন সম্পন্ন ‎লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, জেলায় লক্ষ্যমাত্রা দুই লক্ষাধিক শিশু নোয়াখালীতে ভুয়া র‍্যাব গ্রেপ্তার নওগাঁয় বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম: ২২ জুন ২০২৬ প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২

ক্লাব বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে মেসির দল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৩০ Time View

স্পোর্টস ডেস্ক : ক্লাব বিশ্বকাপে শুরুটা প্রত্যাশিত হয়নি স্বাগতিক ইন্টার মায়ামির। মিশরের ক্লাব আল আহলির বিপক্ষে ধাক্কা খায় লিওনেল মেসির দল। ম্যাচে পেনাল্টি মিস না হলে হয়তো শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হতো ডেভিড বেকহ্যামের ক্লাবকে। তবে সে সব ভুলে ক্লাব বিশ্বকাপে প্রথম জয় তুলে নিতে চায় ইন্টার মায়ামি। ম্যাচের আগে স্বস্তি ফিরেছে ইন্টার মায়ামিতে। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচ মিস করা জর্দি আলাবা।

সম্ভাব্য ৪-৪-২ ফরমেশনে একাদশ সাজাবেন মায়ামি কোচ হ্যাভিয়ের মাশচেরানো। শুরুর একাদশেই থাকবেন লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেটসরা। বুধবার অনুশীলন শেষে শঙ্কা জেগেছিলো এই ম্যাচে লিওনেল মেসিকে পাওয়া নিয়ে। তবে তা উড়িয়ে দিয়েছেন মায়ামি কোচ। প্রতিপক্ষ শক্তিশালী হলেও জয় পেতে আত্মবিশ্বাসী এই আর্জেন্টাইন।

মাশচেরানো বলেন, ‘একটা ভিডিওতে দেখা গিয়েছিলো লিও চোট পেয়েছে। তবে এটা সত্য নয়, সে সম্পূর্ণ ফিট এবং পোর্তোর বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত। ইনজুরি কাটিয়ে আরও একজন দলে ফিরেছেন। আমরা জর্দি আলাবাকে পেতে যাচ্ছি। গত ম্যাচে মাঠে আমরা সেরাটা দিতে পারিনি, তাই প্রতিপক্ষ যতই কঠিন হোক না কেনো এই ম্যাচে আমরা জয় পেতে চাই।

মায়ামির মতোই জয়ের খোঁজে মাঠে নামবে এফসি পোর্তো। নিজেদের প্রথম ম্যাচেই পালমেইরাসের বিপক্ষে ড্র করেছিলো তারা। ক্লাব বিশ্বকাপে এ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলের সুযোগ হাতছাড়া করতে চায় না পর্তুগিজ জায়ান্টরা।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৫, /সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit