শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

বোচাগঞ্জে ওসির অপসারণের দাবীতে ২দিন ব্যাপী গণস্বাক্ষর কর্মসূচী উদ্বোধন

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৩২ Time View

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি :  দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় সংঘটিত বিভিন্ন সন্ত্রাসী ঘটনার এজাহার ভুক্ত আসামীদের গ্রেফতার ও থানা ওসি হাসান জাহিদ সরকারের অপসারণের দাবীতে বোচাগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ এর ব্যানারে স্থানীয় চৌ-রাস্তায় ২ দিন ব্যাপী গণস্বাক্ষর কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। ১৯ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় গণস্বাক্ষর কর্মসূচী উদ্বোধন করেন প্রবীণ রাজনৈতিক ব্যক্তি ও বোচাগঞ্জ উপজেলা খেলাফত মজলিস এর সভাপতি আলহাজ¦ মোঃ সামসুল বারী। এসময় সন্ত্রাসী ঘটনায় গুরতর আহত শাহরিয়ার শিশির এর পিতা সাবেক কাউন্সিলর মোঃ আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির সহ-সভাপতি ও সেতাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি নওশাদ আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রেদওয়ানুল কারীম রাবিদ, মাসুদ খাঁন, সাবেক কাউন্সিলর মোঃ মামুন, মোঃ মুক্তার আলী প্রমুখ।

বক্তারা বলেন, বোচাগঞ্জের মাটিতে একের পর এক সন্ত্রসী ঘটনা ঘটছে কিন্তু বোচাগঞ্জ থানার ওসি মোঃ হাসান জাহিদ সরকার সেই সন্ত্রসীদের বিরুদ্ধে মামলা গ্রহন করেন নাই। ওসি জাহিদ হাসান মামলার বাদীকে চিহ্নিত সন্ত্রাসীর নাম বাদ দিয়ে মামলা করতে বাধ্য করেছেন। তার পরও এজাহার ভুক্ত আসামীদের গ্রেফতার না করে তাদের সহয়তা করেছেন। বক্তারা আরো বলেন, বোচাগঞ্জের মাটিতে আর কোন সন্ত্রাসী বা ঘুষ খোর ওসিকে জায়গা দেওয়া হবে না। তারা অবিলম্বে ঘুষখোর ওসি হাসান জাহিদের অপসারণ ও বোচাগঞ্জের কিশোর গ্যাংয়ের সকল সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান। উক্ত ২দিন ব্যাপী গণস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ আরো বলেন, সামনে আরো বড় আন্দোলন গ্রহন করা হবে। যেমন থানার মুল ফটকের সামনে অবস্থান ও হরতালের মত কর্মসূচী দিতে বাধ্য হবো।

এ বিষয়ে ওসি মোঃ হাসান জাহিদ সরকার বলেন, আমার বিরুদ্ধে উঠা সকল অভিযোগ মিথ্যা, আমি যৌথ বাহিনী নিয়ে আসামীদের গ্রেফতারের চেষ্টা করেছি। এরপর কোন এক সময় মামলার সকল আসামী আদালত কর্তৃক জামিন প্রাপ্ত হয়েছেন। এ অবস্থায় আমি কি করতে পারি। ছবির ক্যাপশনঃ বোচাগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকারের অপসারণ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে গণস্বাক্ষর কর্মসূচী উদ্বোধন করছেন প্রবীণ রাজনৈতিক ব্যক্তি ও বোচাগঞ্জ উপজেলা খেলাফত মজলিস এর সভাপতি আলহাজ¦ মোঃ সামসুল বারী।

কিউএনবি/অনিমা/১৯ জুন ২০২৫, /বিকাল ৩:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit