বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার নিষিদ্ধ বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি পানামা ও ক্রোয়েশিয়া, হারলেই বিদায় নিশ্চিত বিশ্বকাপের মাঝেই শোক, ফ্রান্স কোচ দেশম ফিরছেন দেশে বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির

ইরানে ইসরাইলের হামলা নিয়ে মুখ খুললেন শি জিনপিং

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। শি জিনপিং বলেন, ‘সব পক্ষের উচিত যত দ্রুত সম্ভব সংঘাত কমানোর জন্য কাজ করা। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে গঠনমূলক ভূমিকা পালনের জন্য সকল পক্ষের সাথে কাজ করতে প্রস্তুত চীন।’ 

প্রতিবেদন মতে, কাজাখস্তানের আস্তানায় চীন-মধ্য এশিয়া শীর্ষ সম্মেলনের ফাঁকে উজবেক প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভের সাথে আলোচনার সময় শি জিনপিং বলেছেন, ‘ইরানের বিরুদ্ধে ইসরাইলের সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে হঠাৎ করে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে, যা নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন।’চীনা প্রেসিডেন্ট আরও বলেন, আমরা অন্য দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘনকারী যেকোনো কর্মকাণ্ডের বিরোধিতা করি। সামরিক সংঘাত সমস্যার সমাধান নয় এবং ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহত্তর আঞ্চলিক সংঘাতের ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে বেইজিং ইরান ও ইসরাইলে বসবাসকারী চীনা নাগরিকদের সরিয়ে নেয়া শুরু করেছে। মঙ্গলবার (১৭ জুন) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, চীনের কিছু নাগরিককে প্রতিবেশী দেশগুলোতে সরিয়ে নেয়া হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুন ২০২৫, /রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit