শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধে কেন ভয় পাচ্ছে ইসরাইল?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৩৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধের আশঙ্কায় ইসরাইল খুবই উদ্বেগে রয়েছে বলে জানিয়েছেন ওয়ালা নিউজের ইহুদিবাদী বিশ্লেষক ডেনিস স্ট্রানোভিচ। ইরানের রেডিও তেহরান এই খবর দিয়েছে। 

তিনি এক নিবন্ধে লিখেছেন- যুদ্ধ চলছে, কিন্তু ইসরাইলের আশঙ্কা হলো এটি দীর্ঘমেয়াদী যুদ্ধে পরিণত হতে পারে। এমনটি হলে তা ইসরাইলের জন্য বড় বিপদ ডেকে আনবে। স্ট্রানোভিচ আরও বলেন, যদি যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলে তাহলে তা ইসরাইলি অর্থনীতি এবং সমাজকে ভেঙে ফেলবে।

দখলদার ইসরাইলের জায়নিস্ট সেন্টার ফর সিকিউরিটি রিসার্চের গবেষক এবং সামরিক গোয়েন্দা পরিষেবার ইরান বিষয়ক ডেস্কের সাবেক এই প্রধান বলেন, ইসরাইলের এটা বুঝতে হবে যে, ইরানের পরমাণু বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণরূপে বন্ধ করার ক্ষমতা তাদের নেই এবং দ্রুত ইরানের সাথে তাদের যুদ্ধ শেষ করতে হবে।

তিনি বলেন, এই পরিস্থিতিতেও ইসরাইলি কর্মকর্তারা যুদ্ধ শেষ করার বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারছেন না, তারা বিভ্রান্তিতে রয়েছে। গত শুক্রবার থেকে ইসরাইল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাসহ একাধিক স্থানে সমন্বিত বিমান হামলা চালানোর পর থেকে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে।  জবাবে তেল আবিবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে তেহরান। 

ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২৪ জন নিহত এবং শতশত মানুষ আহত হয়েছে। অন্যদিকে ইরানের পক্ষ বলেছে, ইসরাইলি হামলায় কমপক্ষে ২২৪ জন নিহত এবং ১,০০০ জনেরও বেশি আহত হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুন ২০২৫, /বিকাল ৪:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit