শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

ভারতে ফের বিমান বিভ্রাট, চরম দুর্ভোগে যাত্রীরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৩৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ফের বিমান বিভ্রাটের জেরে চরম দুর্ভোগে যাত্রীরা। সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাই যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার এআই১৮০ বিমানের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করতে হয়।

সোমবার (১৬ জুন) দিবাগত রাত ১২টা ৪৫মিনিটে বিমানটি কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এ সময় অবতরণকালে বিমানটির বাঁদিকের ইঞ্জিনের প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে।

উল্লেখ্য, বিমানটি রাত দুটোয় মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় বিমানটিকে বে৭৭ এ রাখা হয়। এ সময়, যাত্রীদের বিমান থেকে নামিয়ে লাউঞ্জে এনে বসিয়ে রাখা হয়।

বিমানবন্দর সূত্রে জানা যায়, প্রযুক্তিগত ত্রুটি মেরামত করে বিমানটি মুম্বাইয়ের দিকে রওনা দেবে। তবে দীর্ঘক্ষণ যাত্রীদের অপেক্ষারত থাকার ফলে অনেকেরই নিজ গন্তব্যে পৌঁছাতে এবং জরুরি কাজে বিলম্ব হয়। এর ফলে তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও অভিযোগ করেন অনেক যাত্রী।

অপরদিকে, এভাবে এয়ার ইন্ডিয়ার বিমানে ত্রুটিবিচ্যুতি ঘটতে থাকলে বিমান ব্যবসা তলানিতে ঠেকতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুন ২০২৫, /বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit