শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

ব্যানানা ম্যাংগো চাষে রঙ্গিন স্বপ্ন বুনছেন কৃষক সাগর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৭৪ Time View

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি : দূর থেকে হঠাৎ করে দেখলে মনে হবে থোকায় থোকায় আম গাছে কলা ঝুলছে। কিন্তু না, একটু পরখ করলে বোঝা যাবে আসলে কলা নয়, আম গাছে আমই ঝুলছে। তবে কলার মতো দেখতে হওয়ায় এ জাতটির নামকরণ করা হয়েছে ব্যানানা ম্যাংগ। আর এই ব্যানানা ম্যাংগ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের সত্যমানডাঙ্গী গ্রামে কৃষক সাগর চন্দ্র দেবশর্মা প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চাষ শুরু করেছেন।ব্যানানা ম্যাংগ চাষ করে সাড়া ফেলেছেন কৃষক সাগর চন্দ্র দেবশর্মা। তার সফলতা দেখে ব্যানানা ম্যাংগ চাষে উৎসাহিত হচ্ছেন এলাকার অনেক কৃষক। এই উন্নত জাতের আম চাষে কৃষকদের আগ্রহী করে তুলতে কাজ করছেন কৃষি বিভাগ।

ব্যানানা ম্যাংগো (কলা আম) শত ভাগ বিষ মুক্ত হওয়ায় এই আমের চাহিদা ও জনপ্রিয়তা বিশ্বময়। জানা যায়, সাগর চন্দ্র দেবশর্মা গত তিন বছর ধরে ব্যানানা ম্যাংগো চাষ করে আসছেন। কিন্তু এবছর বোচাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় গুড এগ্রিকালচারাল প্রাকটিসেস (গ্যাপ) এর নীতিমালা অনুসরণে বিষমুক্ত আম চাষ শুরু করেছে। তার বাগানে ব্যবহার করা হয়েছে সেক্স ফেরোমোন ফাঁদ, হলুদ আঠালো ফাঁদ, ফল ব্যাগিং, জৈব বালাইনাশক এবং পুরো বাগান নেটিংয়ের মাধ্যমে ঘিরে রাখা হয়েছে। ফলে কোনো রাসায়নিক কীটনাশক ছাড়াই আম উৎপাদন সম্ভব হচ্ছে। কৃষক সাগর চন্দ্র দেবশর্মা খোলা কাগজ কে বলেন, গত তিন বছর আম ফলনের সময় প্রচুর পরিমাণে স্প্রেকরতে হতো এতে আমার খরচও বেশি হত। কিন্তু বেশি আমের ফলন পেতাম না।

এবছর আমি বোচাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতা ও নীতিমালা অনুসরণে বিষমুক্ত আম চাষ শুরু করেছি। এতে করে আমার খরচও কম হয়েছে। এবং আমের ফলনও বেশি হয়েছে। আমি আশা করি যে গত বছরের চেয়ে এবছর বেশি আয় হবে। এই প্রদ্ধিতে আম চাষ করে যেমন খরচ সাশ্রয়ী, তেমনি স্বাস্থ্যকরও।” বোচাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন কুমার শাহা বলেন, “আমরা দেশের জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পার্টনার প্রকল্পের আওতায় গুড এগ্রিকালচারাল প্রাকটিসেস (গ্যাপ) নীতিমালা অনুসরণ করে বিভিন্ন ফল ও সবজির প্রদর্শনী বাস্তবায়ন করে যাচ্ছি। ব্যানানা ম্যাংগো জাতের আমটি অত্যন্ত সুস্বাদু ও রপ্তানিযোগ্য। প্রতিটি আমের গড় ওজন ৫০০ থেকে ৭০০ গ্রাম। আশা করছি এই কৃষি উদ্যোক্তা ব্যানানা ম্যাংগো আবাদ করে লাভবান হবে।

 

কিউএনবি/অনিমা/১২ জুন ২০২৫, /বিকাল ৩:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit