শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

গত ০৮ বছরে মোহনপুর রাবার ড্রামে পানিতে ডুবে প্রায় ২০ জন নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১১৭ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের মোহনপুর ব্রীজ সংলগ্ন উত্তর দিকে মোহনপুর রাবার ড্রাম অবস্থিত। দিনাজপুর শহর থেকে ১৮ কিলোমিটার পূর্বে দিনাজপুর- গোবিন্দগঞ্জ সড়কের সদর উপজেলার শংস্করপুর ইউনিয়নের মোহনপুর আত্রাই নদীর উপর নির্মিত রাবার ড্যামটি ২০১৩ সালের ২২ অক্টোবর উদ্বোধন করা হয়। রাবার ড্রাম এর নদীর দুই তীরে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এবং সর্তকীকরণ বিজ্ঞপ্তি না থাকায় সেখানে দূর দূরান্ত থেকে আসা নারী- পুরুষ এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা সেখানে গোসল করতে নেমে পড়েন এতে প্রতি বছর দূর্ঘটনায় মারা যাচ্ছেন। গত ০৮ বছরে মোহনপুর রাবার ড্রামে পানিতে ডুবে প্রায় ২০ জন নিহত হয়। সেখানে সরকারিভাবে কেউ তদারক করছেন না। বা হ্যান্ড মাইকিং দিয়ে সর্তকীকরণ কোন বার্তাও দিচ্ছেন না।

ফলে নির্বিঘ্নে সেখানে নেমে পড়ে অনেক সাঁতার না জানা ব্যক্তিরা এবং অনেকে সাঁতার জানলেও পানির নিচে তলিয়ে যাচ্ছেন। এতে বাড়ছে দূর্ঘটনা। কেন সেখানে সর্তকরণ বিজ্ঞপ্তি দিয়ে জনসাধারণকে নামতে সাবধান করে দেওয়া হচ্ছে না তা নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে। সেখানে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করেন অনেকে। গত শনিবার মমিনুল হক দিনাজপুর শহরের নিমনগর (ফুলবাড়ী বাসস্ট্যান্ড) এলাকার ভোলা মিয়ার ছেলে মমিনুল হক (১৮) রাবার ড্রামে গোসল করতে নেমে মৃত্যুবরণ করেন। এ ব্যাপারে বিভিন্ন মহল দিনাজপুর জেলা প্রশাসকের রাবার ড্রাম এলাকায় জরুরী পদক্ষেপ গ্রহনের জন্য অনুরোধ করেন।

কিউএনবি/অনিমা/১২ জুন ২০২৫, /দুপুর ১২:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit