বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

সারা দেশের ন্যায় ঈদকে সামনে রেখে পার্বতীপুরেও সেনাবাহিনীর ব্যাপক তৎপরতা

 মোঃ আসাদুজ্জামান আসাদ, পার্বতীপুর, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৪৪ Time View

মোঃ আসাদুজ্জামান আসাদ পার্বতীপুর দিনাজপুর প্রতিনিধি : আসন্ন ঈদুল আজাহাকে সামনে রেখে দেশের অন্যান্য এলাকার মত দিনাজপুরের পার্বতীপুরেও সেনাবাহিনীর তৎপরতা ব্যাপক। অপরাধ প্রতিরোধের পাশাপাশি মানুষ যেন নিরাপদে পরিবার পরিজন নিয়ে কাছের মানুষের কাছে ফিরতে পারে সেই লক্ষেই মাঠে নেমেছে সেনাবাহিনী। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশজুড়ে যৌথবাহিনীর চলমান অভিযানের মধ্যেই সেনাবাহিনীর তৎপরতা বেড়েছে। পার্বতীপুর উপজেলার বিভিন্ন সড়কে বাড়তি তল্লাশি চৌকি বসিয়ে সেনাবাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। যৌথ বাহিনীর অভিযানের আওতায় পরিচালিত এসব চৌকিতে সন্দেহভাজন মোটারসাইকেল, প্রাইভেটকাল, যাত্রীবাহী বাস, পিকাআপ ও কাভার্ডভ্যানসহ সকল ধরনের যানবাহনের বৈধ কাগজপত্র যেমন রেজিষ্ট্রেশন, ফিটনেস, ইন্স্যুরেন্স, ট্যাক্স টোকেন এবং চালকের ড্রাইভিং লাইসেন্স যাচাই করা হচ্ছে।

অনিয়ম পাওয়ায় কিছু যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এই তল্লাশি অভিযানকে শুধু নিরাপত্তামূলক নয় বরং জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে দেখছেন স্থানীয়রা। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ সেনাবাহিনীর এই উদ্যেগে স্বস্তি প্রকাশ করেছেন। দায়িত্বরত চেকপোষ্ট কমান্ডার ওয়ারেন্ট অফিসার দেলোয়ার হোসেন জানান, সেনাবাহিনী ২৪ ঘন্টা দায়িত্ব পালন করবে। অবৈধ অস্ত্র, মাদক, চোরাচালন সহ সন্দেহ জনক যেকোন কার্যকালাপের উপর কড়া নজর রাখা হচ্ছে। আমরা চাই প্রত্যেকে যে নিরাপদে ঈদ উদযাপন করতে পারে।

এটি শুধু একটি দায়িত্ব নয় একটি মানবিক দায়বদ্ধতা। সাধারণ মানুষের সাথে বন্ধু সুলভ আচর, জরুরী পরিস্থিতিতে সহায়তা ও সময় মত দিক নির্দেশনার মাধ্যমে সেনাবাহিনী নাগরিকদের আস্থা অর্জন করেছে। এছাড়া যে কোন তথ্য, অভিযোগ কিংবা সহযোগীতার জন্য সেনাবাহিনী চালু করেছে একটি হটলাইন: ০১৭৬৯৬৮৬৮৫৬। পথচারী মোঃ আফজাল হোসেন বলেন, সেনাবাহিনীর কার্যক্রমের কারণে যানযচ নেই, বিশৃঙ্খলা নেই। মানুষ এখন আগের চেয়ে অনেক স্বস্তিতে যাতায়াত করতে পাররে এইটি শুধু নিরাপত্তা নয় এটি ঈদের আগে আমাদের জন্য মানুষিক শান্তি।

কিউএনবি/অনিমা/০৪ জুন ২০২৫, /দুপুর ১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit