বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

বোচাগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২৯ Time View

বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে দূর্ণীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সকাল ১১টায় বোচাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বির্তক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

জেলা দূর্ণীতি দমন কমিশনের আয়োজনে বোচাগঞ্জ উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটি ও মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সাত্তার এর সভাপতিত্বে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মোঃ শরীফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর দূর্ণীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোঃ ইসমাইল হোসেন। এ সময় সেতাবগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ শামসুল আলম সহ শিক্ষক প্রতিনিধি এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দূর্ণীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে অতিথিবৃন্দরা।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৫, /সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit