বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১৩২ বছরের রেকর্ড ভেঙে আসামে একদিনে সর্বোচ্চ বৃষ্টি

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৪৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে জুন মাসের প্রথম দিনেই নেমে আসে ভয়াবহ বৃষ্টি। রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর শিলচরে ২৪ ঘণ্টায় রেকর্ড ৪১৫.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এটি ১৮৯৩ সালের পর একদিনে সর্বোচ্চ। খবর, এনডিটিভি’র। রোববার (১ জুন) এতদিন ধরে বজায় থাকা ১৩২ বছরের পুরোনো ২৯০.৩ মিলিমিটার বৃষ্টির রেকর্ড ভেঙে যায়। দেশটির আবহাওয়া অধিদফতর (আইএমডি) বলছে, উপরিভাগের ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ— এই দুই মিলে অস্থির আবহাওয়ার সৃষ্টি করেছে। মধ্য আসাম থেকে পূর্বের অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত এক শক্তিশালী বৃষ্টিপাতের অঞ্চল গঠিত হয়েছে।

গত তিন দিনে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলো— আসাম, মণিপুর, ত্রিপুরা, সিকিম ও অরুণাচল প্রদেশে বন্যা ও ভূমিধসে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। মিজোরামে ৩১ মে দিনে স্বাভাবিকের তুলনায় ১ হাজার ১০২ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ২০২২ সালে বেথকুন্ডিতে বরাক নদীর ওপর নির্মিত একটি বাঁধ ভেঙে গেলে শিলচর ভয়াবহ বন্যার মুখে পড়ে। বাঁধটি শহর থেকে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত। বাঁধ ভাঙার পর শিলচর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তখন শহরের প্রায় ৯০ শতাংশ এলাকাই পানির নিচে চলে যায়।

সেভেন সিস্টার্সের অন্যান্য রাজ্যেও প্রাক-বর্ষা মৌসুমে ভয়াবহ ক্ষতির আভাসই দিচ্ছে। মেঘালয়ের অন্তত ১০টি জেলা আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রিপুরায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ হাজারের বেশি মানুষ। মণিপুরে নদীর পানি উপচে পড়া ও বাঁধ ভেঙে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১৯ হাজারের বেশি মানুষ এবং অন্তত ৩ হাজারেরও বেশি ঘরবাড়ি।

উল্লেখ্য, এই অস্বাভাবিক আবহাওয়া পরিস্থিতি ভারতের গোটা উত্তর-পূর্বাঞ্চলে চরম দুর্ভোগ সৃষ্টি করেছে এবং আশঙ্কা করা হচ্ছে, বৃষ্টিপাত ও তার পরবর্তী প্রভাব আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/০২ জুন ২০২৫,  /দুপুর ২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit