শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ গার্ডেনারের বদলি হওয়ায় তৈরি হয়নি ভেষজ বাগান

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১০১ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সহকারী গার্ডেনার হারবাল শ্রী প্রকাশ চন্দ্রকে বদলী করার পর ভেষজ বাগান আর তৈরি হয়নি। বাগানে তেমন কোন উন্নত মানের ঔষধী গাছ নেই। গত ০২ আগষ্টা ২০২২ইং সালে স্বাস্থ্য অধিদপ্তর (হোমিও চিকিৎসক) পরিচালক ডা: হাবিবুর রহমান স্বাক্ষরীত চিঠিতে তৎকালীন সময় তাকে বদলি করা হয়। সেই আদেশ অনুযায়ী ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে তাকে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে বদলি করা হয়। প্রকাশ চন্দ্র একজন ছোট পদের কর্মচারী তাকে ঐ তৎকালীন সময়ে ২০২২ইং সালে সেখানে বদলী করা হয় কী অপরাধ ছিল তার? তার বাড়ী থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে কর্মস্থল। তাকে ষড়যন্ত্র করে সুবিধাবদিরা সুবিধা নেওয়ার জন্য এ কাজ করেন। তার বদলীর আদেন প্রত্যাহারের জন্য সেই সময় এলাকাবাসী প্রতিবাদ জানান।

জানা যায়, তৎকালীন সময় ভেষজ বাগান তৈরির জন্য সরকারের বরাদ্দ হলেও বাগান না করার জন্য বরাদ্দের টাকা ফিরে যায়। কতটুকু সত্য তা জানা যায় নি। ঐ সময় সরকারি দায়িত্বে যারা ছিলেন তারা প্রকাশ চন্দ্র কে সহ্য করতে পারিছিলেন না। কর্তৃপক্ষ বলেন, দায়িত্ব পালনে অবহেলা করার জন্য তাকে শাস্তিমূলক বদলি করেন ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: মশিউর রহমান। হাসপাতাল সূত্রে জানান গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ এলোপ্যাথিক চিকিৎসার পাশাপাশি একটি হারবার হোমিও প্যাথিক চিকিৎসা ইউনিট রয়েছে। কিন্তু ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হারবার হোমিও প্যাথিক মেডিকেল অফিসার নাজমিন আক্তার ০৮ বছর ধরে পেশনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চাকুরী করার কারণে সেই হারবাল ইউনিটটি বর্তমানে বন্ধ রয়েছে।

ভেষজ বাগানটি তদারকের দায়িত্বে এখন কেউ নাই। এমনকি হারবাল ইউনিটটি চালু করার ব্যাপারে কারও কোন মাথা বেথা নেই। ফুলবাড়ী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর সহকারী গার্ডেনার ভেষজ বাগানের প্রকাশ চন্দ্র কে বদলী করার পর ভেষজ বাগানটির পরিচর্যা এবং রক্ষনাবেক্ষণ করার কেউ নেই। কর্তৃপক্ষের কোন স্বার্থ ছিলো বলেই তাকে বদলি করে দেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য কমপ্লেক্স এর কয়েকজন বলেন যাদের স্বার্থ রয়েছিল তারাই তাকে বদলি করে দেন। এখন বাগানটি পরিচর্যাা করার কেউ নেই। বরাদ্দ এলে সেই টাকাও ঘুরে যায়। এ ব্যাপারে স্থানীয় সুধিজন অতিদ্রুত হোমিও প্যাথিক ইউনিটটি চালু করার জন্য স্বাস্থ্য মন্ত্রনালয়ের আসুহস্তক্ষেপ কামনা করেছেন।

কিউএনবি/অনিমা/৩১ মে ২০২৫, /দুপুর ২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit