বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা? ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর যুক্তরাজ্যে এক হাজারেরও বেশি স্কুল বন্ধ হরমুজ প্রণালিতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে ইরান: ট্রাম্প কলকাতায় গুদামের ছাদ ধসে তিন জনের মৃত্যু, বহু কর্মীর চাপা পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘চূড়ান্ত চুক্তি’ ছাড়া পরমাণুকেন্দ্রে জাতিসংঘের প্রবেশাধিকার নয়: ইরান মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বিরুদ্ধে মামলা করলো আলিবাবা অস্ত্রের মজুত কমছে, উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে ট্রাম্প

মৌরতা‌নিয়ার ২১০ জন হজযাত্রীকে বহনকারী বিমান বিধ্বস্তের গুজব

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মৌরতা‌নিয়ার ২১০ জন হজযাত্রীকে বহনকারী একটি বিমান লোহিত সাগরের উপকূলে বিধ্বস্ত হওয়ার খবরটি স্রেফ গুজব বলে দাবি করেছে মৌরতা‌নিয়ান এয়ারলাইন্স।

মঙ্গলবার (২৭ মে) হঠাৎ বিমান বিধ্বস্তের খবর ছড়িয়ে পড়লে সামাজিক মাধ্যমে উদ্বেগের সৃষ্টি হয়। তবে এয়ারলাইন্স কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, সব হজযাত্রী নিরাপদে সৌদি আরবে পৌঁছেছেন।

বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া খবরে দাবি করা হয়েছিল, মৌরতা‌নিয়া থেকে সৌদি আরবগামী হজযাত্রী বহনকারী একটি বিমান লোহিত সাগরের উপকূলে বিধ্বস্ত হয়েছে। প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়, হজ পালনের উদ্দেশ্যে পবিত্র ভূমির দিকে যাওয়ার সময় বিমানটির সঙ্গে রহস্যজনকভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

তবে, এই অভিযোগ অস্বীকার করে এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, আল্লাহর রহমতে সব হজযাত্রী নিরাপদে ও সুরক্ষিতভাবে সৌদি আরবে পৌঁছেছেন। হজ মৌসুমের জন্য নির্ধারিত কোনো ফ্লাইটেই কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

তারা গণমাধ্যমকে নির্ভুল তথ্য প্রচার করা এবং ভুয়া খবর ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে গুজব ছড়ানোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি।

আরেক গণমাধ্যম এমএএসডিআর নিউজ জানিয়েছে, মৌরতা‌নিয়ান হজযাত্রীবাহী বিমান সংক্রান্ত প্রচারিত খবরটি ভিত্তিহীন ও মিথ্যা। সরকারি সূত্র জানিয়েছে, লোহিত সাগরের উপকূলে বিমান বিধ্বস্ত হওয়ার খবরটি ভুল, এবং প্রচারিত ভিডিওটি ভুয়া।

এদিকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে শোনা যায়, বিমানের ভেতর থেকে আতঙ্কিত যাত্রীরা চিৎকার করছে এবং বিমানটি নিচে পড়ার সময় আল্লাহু আকবার ধ্বনি শোনা যাচ্ছে। তবে, সেই ভিডিওটিও ভুয়া প্রমাণিত হয়েছে।

কিউএনবি/অনিমা/২৮ মে ২০২৫, /সকাল ৬:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit