সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর পত্নীতলায় রাকাবের কৃষি ও পল্লী ঋণ বিতরন  শিক্ষাই হচ্ছে সকলের সম্বল:শিক্ষামন্ত্রী পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটোয়ারীতে ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম প্রধানের মৃত্যু ! শ্রদ্ধা ও ভালবাসায় দাফন সম্পন্ন ‎লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, জেলায় লক্ষ্যমাত্রা দুই লক্ষাধিক শিশু নোয়াখালীতে ভুয়া র‍্যাব গ্রেপ্তার নওগাঁয় বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম: ২২ জুন ২০২৬ প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২

আবুধাবিতে চাঁদ দেখা গেছে, ৬ জুন আমিরাতে ঈদুল আজহা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৪২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির একটি জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্র থেকে মঙ্গলবার (২৭ মে) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। পরে আমিরাতের প্রেসিডেনশিয়াল কোর্ট আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার বিষয়টি ঘোষণা করে। এর মাধ্যমে দেশটিতে জিলহজ মাসের সূচনা হলো।

খালিজ টাইমস জানিয়েছে, আল খাতিম জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র থেকে চাঁদের একাধিক ছবি প্রকাশ করা হয়। প্রথম ছবি তোলা হয় সকাল ১১টায়, তখন চাঁদের সূর্য থেকে কৌণিক দূরত্ব ছিল ৫.৫ ডিগ্রি। দ্বিতীয় ছবি তোলা হয় বিকেল ৩টা ১৫ মিনিটে, তখন দূরত্ব ছিল ৬.৫ ডিগ্রি।

তৃতীয় ছবি তোলা হয় সন্ধ্যা ৭টা ৫ মিনিটে, যখন চাঁদের কৌণিক দূরত্ব ছিল ৭.৬ ডিগ্রি।

এই চিত্রগুলো একটি বৈজ্ঞানিক প্রতিবেদনের অংশ হিসেবে প্রকাশ করা হয়। তবে চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণা দেয় প্রেসিডেনশিয়াল কোর্ট।

চাঁদ দেখার এই ঘোষণার পর আজ বুধবার (২৮ মে) থেকে সংযুক্ত আরব আমিরাতে জিলহজ মাস শুরু হলো। ঈদুল আজহা উদ্‌যাপিত হবে শুক্রবার, ৬ জুন।

কিউএনবি/অনিমা/২৮ মে ২০২৫, /সকাল ৬:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit