বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

শাহরুখের ভক্ত কারিনা, পছন্দ নয় সালমানকে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৫৯ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর। তিন দশক ধরে শাহরুখ খান, সালমান খান ও আমির আমির খানের সঙ্গে অভিনয় করে বক্স অফিসে উপহার দিয়েছেন একের পর এক হিট ছবি। মুম্বাইয়ে জন্ম নেওয়া এই অভিনেত্রী বলিউডে জনপ্রিয়তার শীর্ষে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিন খানকে নিয়ে মুখ খুলেছেন কারিনা কাপুর। সেই সাক্ষাৎকারে দুই জনের প্রশংসা করলেও সালমান খানকে নিয়ে বেফাঁস মন্তব্য করেছেন অভিনেত্রী। 

উমেশ জীভনানির সঙ্গে কথোপকথনে করিনাকে প্রশ্ন করা হয়, তিন খান সম্পর্কে তার মতামত কী? এই প্রশ্নে অকপট কারিনা বলেন, ‘শাহরুখের সম্পর্কে আমাকে জিজ্ঞেস করবেন না। আমি ওর প্রেমেই পড়ে যাই। আমি যদি তার সম্পর্কে বলতে শুরু করি, তাহলে ঘণ্টার পর ঘণ্টা বলতে পারব। অমিতাভ বচ্চন ও শাহরুখ এই দুই অভিনেতাই আমার খুব প্রিয়। 

আমির খান প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমিরও ভালো। হাম হ্যায় রাহি প্যায়ার কে এবং কিউএসকিউটি (কায়ামত সে কায়ামত তক) ছবিতে আমার আমিরকে সত্যিই ভালো লেগেছে। কিন্তু তিন খানদের মধ্যে যদি বাছতে বলেন, তাহলে আমি শাহরুখের ভক্ত।

সালমান খান প্রসঙ্গে কারিনার কাপুর বলেন, আমি মোটেও সালমানের ভক্ত নই। ওকে পছন্দ করি না, খুব খারাপ অভিনেতা। আমি এটা সালমানকে বলিও, সে সবকিছুকেই অতিরঞ্জিত করে তোলে।

কারিনার এমন সাক্ষাৎকারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটপাড়ায় হইচই পড়ে গিয়েছে। বিশেষ করে সালমানের ভক্তরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না অভিনেত্রীর এমন মন্তব্য। 

 

 

কিউএনবি/আয়শা/২৭ মে ২০২৫, /সন্ধ্যা ৬:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit