শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

কলকাতায় দুই বাংলার তারকাদের মিলনমেলা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৬৬ Time View

বিনোদন ডেস্ক : ভারত-বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক যতই টানাপোড়েনপূর্ণ হোক, দুই বাংলার সিনেমা ও তারকাদের বন্ধন যেন তাতে অটুটই থাকে—সেই প্রমাণ রাখলেন ঢালিউড ও টালিউড তারকারা। সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত এক বিশেষ পার্টিতে একসঙ্গে দেখা গেল শাকিব খান, জয়া আহসান, শুভশ্রী গাঙ্গুলি ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে।

এই পার্টির আয়োজক ছিলেন এসভিএফ-এর কর্ণধার মহেন্দ্র সোনি ও শ্রীকান্ত মোহতা। ‘তাণ্ডব’ সিনেমার পরিচালক রায়হান রাফী শুটিংয়ের কাজে বেশকিছুদিন ধরে ভারতে রয়েছেন। পার্টিতে শাকিব-জয়ার সঙ্গেও তিনিও ছিলেন। ‘তাণ্ডব’ সিনেমাতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে জয়া আহসানকে। অ্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আসন্ন ঈদে। ছবিতে আরও রয়েছেন সাবিলা নূরসহ একঝাঁক তারকা। ইতোমধ্যে টিজার প্রকাশ পেয়ে দর্শকমহলে সাড়া ফেলেছে।

জয়া আহসান বর্তমানে টলিউড নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘অর্ধাঙ্গিনী ২’ সিনেমার কাজ নিয়েও ব্যস্ত। সেই সূত্রে তিনিও রয়েছেন কলকাতায়। পার্টিতে তাদের সঙ্গেই ছিলেন শুভশ্রী ও শ্রাবন্তী, যারা আগে শাকিবের সঙ্গে কাজ করেছেন। ঘরোয়া এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, রাজ চক্রবর্তী, গৌরব চট্টোপাধ্যায় এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়। সিনেমা যেখানে সেতুবন্ধন, সেখানে দুই বাংলার তারকাদের এমন মিলন দুই দেশের দর্শকের কাছেও এক ইতিবাচক বার্তা হয়ে উঠেছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মে ২০২৫, /রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit