বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে মাল্টা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৬৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ ইউরোপের দ্বীপ দেশ মাল্টা। দেশটির প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবেলা এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আগামী মাসেই ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে তার দেশ।  খবর আনাদোলুর।

খবরে বলা হয়েছে, মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবেলা ঘোষণা করেছেন, তার দেশ আগামী মাসে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। রোববার এক রাজনৈতিক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে অ্যাবেলা এই ঘোষণা দেন। তিনি স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, যার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেন গাজায় চলমান মানবিক সংকটের ওপর।

মাল্টা টুডে অনুসারে, গাজায় ইসরাইলের অব্যাহত বোমা হামলার প্রসঙ্গে প্রধানমন্ত্রী অ্যাবেলা বলেন, ‘এই মানবিক ট্র্যাজেডি দেখে আমরা চোখ বন্ধ রাখতে পারি না, যা প্রতিদিন আরও ভয়াবহ হয়ে উঠছে। ‘তিনি বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মাল্টার নৈতিক দায়িত্ব এবং আগামী ২০ জুন এক আন্তর্জাতিক সম্মেলনের পর এই স্বীকৃতি কার্যকর হবে।

অ্যাবেলা আরও জানান, তিনি গাজার দক্ষিণের খান ইউনূস শহরে ইসরাইলি বাহিনীর হামলায় চিকিৎসক ডা. আলা আল-নাজ্জারের ৯ সন্তান নিহতের ঘটনায় বিশেষভাবে মর্মাহত হয়েছেন।  এই হামলায় ডাক্তারের স্বামীও গুরুতর আহত হন এবং এখন একমাত্র জীবিত সন্তান মা-বাবা, ভাইবোন হারিয়ে শোক বয়ে বেড়াচ্ছে।

প্রধানমন্ত্রী অ্যাবেলা জানান, মাল্টা সরকার ডা. আলা আল-নাজ্জার ও তার পরিবারকে স্বাগত জানাতে প্রস্তুত। এর আগে, মাল্টা একজন ফিলিস্তিনি রাষ্ট্রদূতকে আতিথ্য দিয়েছে এবং গত বছরের এপ্রিলে নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ লাভের জন্য ভোট দিয়েছে, কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মে ২০২৫, /রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit