বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

ভারতের উপকূলে বিপজ্জনক পণ্যবাহী জাহাজডুবি: কেরালায় সতর্কতা জারি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যের উপকূলের কাছে বিপজ্জনক পণ্য বহনকারী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় রাজ্যজুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় জেলেদের দুর্ঘটনাস্থল থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

লাইবেরিয়ার পতাকাবাহী কার্গো জাহাজ ‘এমএসসি এলসা ৩’ রবিবার ভোরে কেরালার উপকূল থেকে প্রায় ৩৮ নটিক্যাল মাইল দূরে আরব সাগরে ডুবে যায়। এটি ভারতের দুই বন্দর ভিঝিনজাম ও কোচির মধ্যকার রুটে চলাচল করছিল।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, জাহাজে থাকা ২৪ জন ক্রুকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে।

জাহাজটিতে মোট ৬৪০টি কনটেইনার ছিল, যার মধ্যে ১৩টি কনটেইনারে ‘অনির্দিষ্ট বিপজ্জনক পদার্থ’ ও ১২টিতে ক্যালসিয়াম কার্বাইড ছিল। এছাড়াও জাহাজের ট্যাংকে ছিল ৮৪ দশমিক ৪৪ মেট্রিক টন ডিজেল ও ৩৬৭ দশমিক ১ মেট্রিক টন ফার্নেস তেল।

কেরালার মুখ্যমন্ত্রীর দফতর থেকে জনগণকে উপকূলে ভেসে আসা কোনও কনটেইনার স্পর্শ না করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি জেলেদের দুর্ঘটনাস্থলের কাছে না যাওয়ার অনুরোধ করা হয়েছে।

পরিস্থিতি পর্যবেক্ষণে রবিবার ভারতীয় উপকূলরক্ষী বাহিনী তেল ছড়িয়ে পড়া শনাক্ত করতে সক্ষম একটি প্লেন এবং একটি দূষণ নিয়ন্ত্রণ জাহাজ ঘটনাস্থলে পাঠিয়েছে।

এই দুর্ঘটনার ফলে পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। সূত্র: বিবিসিদ্য হিন্দু

কিউএনবি/অনিমা/২৬ মে ২০২৫, /বিকাল ৪:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit