রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
তুরস্ককে চাপে রেখে ২-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া ভিনিসিয়ুসের প্রতিভা কী ব্রাজিলিয়ান দুর্বলতাগুলোকে কেবল ঢেকে রেখেছে? তুরস্কের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে অস্ট্রেলিয়া ব্রাজিল-মরক্কো ম্যাচেও মিলে গেল সেই বাজপাখির ভবিষ্যদ্বাণী আমরা জিততে চেয়েছিলাম, ব্রাজিলের বিপক্ষে ড্র করে হতাশ মরক্কো বিশ্বকাপ না জিতেও জার্সিতে সাত তারকা, মিশরকে সতর্ক করল ফিফা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কেন ধীরে আগাচ্ছে ইরান? ফার্মগেট কেলেঙ্কারি: অভিশংসন তদন্ত ঠেকাতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট অভিবাসন সীমিত করার বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইস নাগরিকরা উত্তর ওয়াজিরিস্তানে ৭২ ঘণ্টায় ২১ সন্ত্রাসী নিহত: পাকিস্তান সেনাবাহিনী

হরমুজ ইস্যুতে সৌদি যুবরাজের সঙ্গে চীনা প্রেসিডেন্টের ফোনালাপ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।  এ সময় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখার আহ্বান জানান শি।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া শি জিনপিংকে উদ্ধৃত করে বলেছে, চীন একটি অবিলম্বে ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির পক্ষে এবং মধ্যপ্রাচ্যের সংঘাত রাজনৈতিক ও কূটনৈতিক পথে সমাধানের ওপর জোর দিচ্ছে।

তিনি সৌদি নেতাকে বলেন, ‘হরমুজ প্রণালি স্বাভাবিক চলাচলের জন্য খোলা থাকা উচিত, কারণ এটি আঞ্চলিক দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থ রক্ষা করে।’

রোববার মার্কিন যুক্তরাষ্ট্র, ইরানি জাহাজটি আটক করার পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি টিকে থাকা নিয়ে উদ্বেগ বেড়েছে। পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ববর্তী আলোচনায় ইরানকে নিয়ে আসতে সাহায্য করার জন্য ট্রাম্প বেইজিংকে কৃতিত্ব দিয়েছিলেন।

যদিও প্রথম দফার আলোচনায় যুদ্ধ বন্ধ নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। এদিকে, সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানি জাহাজটির ‘জোরপূর্বক আটক’ করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে।

শি সৌদি যুবরাজকে আরও বলেন যে, চীন মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ‘তাদের ভবিষ্যৎ ও ভাগ্য নিজেদের হাতে তুলে নিতে এবং দীর্ঘমেয়াদী আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায়’ সমর্থন করে।

 

কিউএনবি/আয়শা/২১ এপ্রিল ২০২৬,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit