বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

তুরস্কের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ২৯ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ২০২৬ এর গ্রুপ ডি তে হাইভোল্টেজ ম্যাচে প্রথমার্ধ শেষে অস্ট্রেলিয়া ১-০ গোলে এগিয়ে রয়েছে তুরস্কের বিপক্ষে। ভ্যানকুভারের বিসি প্লেস স্টেডিয়ামে ম্যাচের ২৭ মিনিটে একমাত্র গোলটি করেন নেস্টোরি ইরানকুন্ডা।

ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল তুরস্ক। তাদের পাসিং ফুটবল ও আক্রমণাত্মক খেলায় অস্ট্রেলিয়া কিছুটা চাপে থাকলেও গোল আদায় করতে পারেনি সফরকারীরা। প্রথমার্ধে ৬০ শতাংশের বেশি বল দখল রাখলেও গোলের দেখা পায়নি তুরস্ক।

অন্যদিকে সুযোগ কম পেলেও কার্যকর আক্রমণে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। ২৭ মিনিটে দ্রুত কাউন্টার অ্যাটাক থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে গোল করেন ইরানকুন্ডা। তার এই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় অসিরা।

পরিসংখ্যান অনুযায়ী প্রথমার্ধে তুরস্ক শট নেয় ৯টি, যার মধ্যে ১টি ছিল অন টার্গেট। বিপরীতে অস্ট্রেলিয়া ৪টি শট নিয়ে ২টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

প্রথমার্ধ শেষে অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা ৪৬ শতাংশ, তুরস্কের ২৩ শতাংশ এবং ড্রয়ের সম্ভাবনা ৩১ শতাংশ দেখানো হয়েছে।

দ্বিতীয়ার্ধে তুরস্ক ম্যাচে ফিরতে মরিয়া হবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে লিড ধরে রেখে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করাই অস্ট্রেলিয়ার লক্ষ্য।

কিউএনবি/অনিমা/১৪.০৬.২০২৬/দুপুর ২.৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit