সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

বিশ্বকাপ জিতেও যে কারণে নাখোশ ইয়ামাল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মতো বড় শিরোপা জেতার পরও নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট হতে পারেননি স্পেন ও বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। জাতীয় দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও নিজের কাছে প্রত্যাশার মাত্রা এতটাই বেশি যে, ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে এখনও আক্ষেপ রয়েছে ১৯ বছর বয়সি এই ফরোয়ার্ডের।

এরপর স্পেনের হয়ে বিশ্বকাপও জিতেছেন ইয়ামাল। তবে বিশ্বকাপে আট ম্যাচ খেলে তার গোল ছিল মাত্র একটি, অ্যাসিস্টও ছিল না। দলীয় সাফল্য এলেও নিজের পরিসংখ্যান এবং নিজের প্রত্যাশার তুলনায় পারফরম্যান্সের ঘাটতিই তাকে হতাশ করেছে।

বিশ্বকাপে প্রত্যাশামতো খেলতে না পারার জন্য চোটকে দায়ী করতে চান না ইয়ামাল। তার মতে, চোট না থাকলেও একই ধরনের পারফরম্যান্স হতে পারত। এমনকি আবার বিশ্বকাপ খেলার সুযোগ এলেও তিনি একইভাবে খেলতে পারতেন বলে মনে করেন এই তরুণ তারকা।

নিজের অনুভূতি জানিয়ে ইয়ামাল বলেন, বিশ্বকাপ জয়ের পরও তিনি পুরোপুরি খুশি হতে পারেননি। চোটের বিষয়টি সত্য হলেও সেটিই তার হতাশার কারণ নয় বলে স্পষ্ট করেছেন তিনি।

তবে ইয়ামালের দাবি, মাঠে তার এমন অনেক অবদান ছিল, যা গোল কিংবা অ্যাসিস্টের পরিসংখ্যানে ধরা পড়ে না। প্রতিপক্ষের একাধিক ডিফেন্ডারকে নিজের দিকে টেনে নিয়ে সতীর্থদের জন্য জায়গা তৈরি করার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেছেন তিনি। তার মতে, একজন কোচের জন্য এমন খেলোয়াড় বড় সম্পদ, যাকে আটকাতে প্রতিপক্ষকে একসঙ্গে একাধিক ডিফেন্ডার ব্যবহার করতে হয়।

নিজের পারফরম্যান্স নিয়ে আরও উন্নতির সুযোগ দেখছেন ইয়ামাল। তার মতে, অন্য কোনো খেলোয়াড় একই ধরনের পারফরম্যান্স করলে সেটিকে হয়ত দারুণ বিশ্বকাপ বলা হতো। কিন্তু নিজের সামর্থ্য সম্পর্কে তিনি জানেন বলেই মনে করেন, আরও বেশি কিছু করা সম্ভব ছিল।

মাত্র ১৯ বছর বয়সেই ইয়ামালের অর্জনের তালিকায় রয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, বিশ্বকাপ, তিনটি লা লিগা, দুটি স্প্যানিশ সুপার কাপ এবং একটি কোপা দেল রে। এত অল্প বয়সে এত সাফল্য পাওয়ার পরও থামতে চান না তিনি।

ফুটবল ইতিহাসের কিংবদন্তিদের প্রসঙ্গ টেনে ইয়ামাল লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, দিয়েগো ম্যারাডোনা ও পেলের কথা উল্লেখ করেছেন। তাদের মতো ইতিহাসে নিজের নাম প্রতিষ্ঠা করতে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে বলেই মনে করেন তিনি।

ইয়ামালের মতে, এরই মধ্যে অনেক শিরোপা জেতায় কেউ কেউ হয়ত ভাবতে পারেন, তিনি এবার কিছুটা ধীর হয়ে যাবেন। কিন্তু তার লক্ষ্য আরও বড়। ফুটবল ইতিহাসে নিজের স্থায়ী জায়গা তৈরি করতে এখনও অসংখ্য অর্জন বাকি রয়েছে—এমন বিশ্বাস নিয়েই এগিয়ে যেতে চান বার্সেলোনার এই তরুণ তারকা।

 

 

কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit