বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে ডলারকেন্দ্রিক ব্যবস্থার বিকল্প খুঁজছে বিশ্ব হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু মন্ত্রিসভায় পাশের পরও হয়নি নতুন পে স্কেলের গেজেট, হচ্ছে ১১ পরিবর্তন ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে: মাহদী আমিন ইন্টারের রেকর্ড প্রস্তাবেও বার্সেলোনা ছাড়তে রাজি হননি মেসি, নেপথ্যে যে কারণ ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচারই আমাদের লক্ষ্য: আইনমন্ত্রী আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক কেইন-এমবাপ্পে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম বন্দুকের মুখে কোটি টাকার গয়না লুটের পরও কিম ক্ষতিপূরণ চাইলেন মাত্র ১ ইউরো, নেপথ্যে যে কারণ অস্ত্রের মুখে গয়না লুট, কিম কার্দাশিয়ানকে দেওয়া হবে এক ইউরো ক্ষতিপূরণ

উত্তর ওয়াজিরিস্তানে ৭২ ঘণ্টায় ২১ সন্ত্রাসী নিহত: পাকিস্তান সেনাবাহিনী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৩২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে গত ৭২ ঘণ্টায় অভিযানে আরো ২১ সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। শনিবার এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) এ তথ্য জানায়।

বিবৃতিতে সামরিক বাহিনী গণমাধ্যম শাখাটি জানায়, উত্তর ওয়াজিরিস্তানের মিরনশাহ ও এর আশপাশের এলাকার বিভিন্ন জায়গায় এসব অভিযান চালানো হয়।

৭২ ঘণ্টা ধরে চলা এই অভিযান দুই পক্ষের মধ্যে তীব্র বন্দুক লড়াই হয়। আর এতে চক্রটির চারজন নেতাসহ ২১ জন নিহত হয়। এদেরকে ভারতীয় মদদপুষ্ট ‘ফিতনা আল-খাওয়ারিজ’ বলে অভিহিত করেছে তারা। পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও এর শাখাগুলোকে বুঝাতে পাকিস্তান রাষ্ট্র এই ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামটি ব্যবহার করে।

আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, এই চক্রের নিহত নেতাদের ‘নিরপরাধ বেসামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যাকাণ্ডসহ বহু সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার জন্য’ খোঁজা হচ্ছিল।

এই অভিযানটি গত সপ্তাহে শুরু হয়েছে আর পূর্ববর্তী ৭২ ঘণ্টায় আরও ২৭ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে তারা। এসব অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ্ধ উদ্ধার করা হয়েছে। তারা আরও জানায়, ওই এলাকায় আত্মগোপন করে থাকা বাকি সন্ত্রাসীদের শেষ করতে অভিযান অব্যাহত আছে।

এর পাশাপাশি খাইবার পাখতুনখওয়ার বান্নু জেলায় পৃথক আরেক ঘটনায় এক জঙ্গি কমান্ডার আরও দুইজন নিহত হয়েছে বলে স্থানীয় পুলিশের শান্তি কমিটি শনিবার জানিয়েছে।

কিউএনবি/অনিমা/১৪.০৬.২০২৬/দুপুর ২.৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit