সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম

ইন্টারের রেকর্ড প্রস্তাবেও বার্সেলোনা ছাড়তে রাজি হননি মেসি, নেপথ্যে যে কারণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ Time View

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসিকে দলে ভেড়ানোর স্বপ্ন একসময় ইউরোপের প্রায় সব শীর্ষ ক্লাবই দেখেছিল। তবে বার্সেলোনার সঙ্গে তার সম্পর্ক এতটাই দৃঢ় ছিল যে, বিপুল অর্থের প্রস্তাবও তাকে নড়াতে পারেনি। ইন্টার মিলানের সাবেক সভাপতি মাসিমো মোরাত্তি জানিয়েছেন, ২০১২ সালে মেসিকে দলে টানতে ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল ইতালিয়ান ক্লাবটি। কিন্তু সেই প্রস্তাবের চিঠি পর্যন্ত খুলে দেখেননি আর্জেন্টাইন মহাতারকা।

পরে মেসির সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান মোরাত্তি। তখনও একই অবস্থান স্পষ্ট করেন মেসি। তিনি জানিয়ে দেন, বার্সেলোনাতেই নিজের পুরো ক্যারিয়ার কাটানোর ইচ্ছা রয়েছে তার।  মোরাত্তির কাছে এটি ছিল অর্থের বিনিময়ে অসম্ভবকে সম্ভব করার একটি চেষ্টা। বার্সেলোনার সঙ্গে মেসির গভীর সম্পর্ক সম্পর্কে তিনি অবগত ছিলেন। তবু রেকর্ড অঙ্কের প্রস্তাব হয়তো পরিস্থিতি বদলে দিতে পারে—এমন আশা করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

বার্সেলোনার হয়ে মেসির অধ্যায় ছিল ইতিহাসগড়া। ২০০৪ সালে মূল দলে অভিষেকের পর কাতালান ক্লাবটির জার্সিতে অসংখ্য রেকর্ড গড়েছেন এবং জিতেছেন একের পর এক শিরোপা। তার সময়েই বার্সেলোনা ক্লাব ইতিহাসের অন্যতম সফল সময় পার করে। তবে ২০২১ সালে আবেগঘন এক বিদায়ের মাধ্যমে সেই সম্পর্কের সমাপ্তি ঘটে। আর্থিক ও চুক্তিগত জটিলতার কারণে বার্সেলোনা ছাড়তে বাধ্য হন মেসি। এরপর তিনি যোগ দেন প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি)। দুই মৌসুম ফরাসি ক্লাবটিতে খেলার পর বর্তমানে খেলছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit