বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, ধ্বংসাবশেষ থেকে ছড়িয়ে পড়ল দাবানল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৩৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের ইয়াকিমা কাউন্টির পাহাড়ে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দাবানলের সূত্রপাত হয়েছে।

স্থানীয় সময় শনিবার বেলা ১২টার দিকে রিমরক লেকের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ইয়াকিমা কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, পাইলট বিমান থেকে নিরাপদে বের হতে সক্ষম হন। সামান্য আহতাবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ে বলে জানান কর্মকর্তারা।

মার্কিন মেরিন কোরের এক বিবৃতির বরাতে কিরো টিভি জানায়, বিধ্বস্ত বিমানটি ছিল এফ/এ-১৮ হরনেট মডেলের। এটি ‘মেরিন এয়ারক্রাফট গ্রুপ ১১, তৃতীয় মেরিন এয়ারক্রাফট উইং’-এর অধীনে নিয়োজিত ছিল।

বিবৃতিতে বলা হয়, বিমানটি ওয়াশিংটনের সিয়াটল শহরের প্রায় ৫৫ মাইল দক্ষিণ-পূর্বে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার সময় দুর্ঘটনার শিকার হয়। তৃতীয় মেরিন এয়ারক্রাফট উইংয়ের ঘাঁটি ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে মেরিন কোর এয়ার স্টেশন মিরামারে অবস্থিত।

নাচেস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার এবং ওকানোগান-ওয়েনাচি ন্যাশনাল ফরেস্ট ফায়ার সার্ভিসের অন্তত একটি ফায়ার ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। তবে আগুনে ঠিক কতটুকু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এছাড়া বিমান বিধ্বস্তের কারণ সম্পর্কেও কোনও তথ্য দিতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানান তারা। সূত্র: সিবিএস নিউজ

কিউএনবি/অনিমা/১৪.০৬.২০২৬/দুপুর ২.৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit