বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

হঠাৎ এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষামন্ত্রী, অতঃপর…

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : মানিকগঞ্জের সিংগাইরে প্রটোকল ছাড়া সরকারি গাড়ির পতাকা ঢেকে এসএসসি পরীক্ষার দুইটি কেন্দ্র ঝটিকা পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও সাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন তিনি। 

এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে কোনো প্রটোকল ছিলো না এবং সরকারি গাড়ির পতাকাও ঢেকে রাখা ছিল। কেন্দ্র পরিদর্শনের বিষয়টি আগে থেকে কেউ জানতে পারেনি। পরিদর্শনের সময় জয়মন্টপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দুই কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেন মন্ত্রী।

এরপর সাহরাইল উচ্চ বিদ্যালয়ের উদ্দেশে রওনা দেন। সেখানে কেন্দ্রে প্রবেশ করেন। প্রায় ১০ মিনিট অবস্থান করে সেখানে ৬টি কক্ষ পরিদর্শন করেন। এরপর শিক্ষামন্ত্রী ঢাকার উদ্দেশে রওনা দেন।  সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, ওসি মাজহারুল ইসলাম ও কেন্দ্র সচিব মাহফুজুল আলম।

 

 

কিউএনবি/আয়শা/২১ এপ্রিল ২০২৬,/রাত ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit