বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

জমাদিউস সানি শুরু, জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

ডেস্ক নিউজ :  বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে বুধবার (১২ নভেম্বর) থেকে ১৪৪৬ হিজরি সনের ষষ্ঠ মাস গণনা শুরু হচ্ছে। হিজরি বর্ষপঞ্জির হিসাব অনুযায়ী, রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান শুরু হতে এখনো প্রায় ৮৯ থেকে ৯০ দিন বাকি রয়েছে।

এর আগে, গত মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের আকাশে জমাদিউস সানির চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছিল জাতীয় চাঁদ দেখা কমিটি। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের (রুটিন দায়িত্ব) এ এইচ এম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী বুধবার থেকে নতুন মাস গণনা শুরু হলো।

হিজরি বর্ষপঞ্জির নিয়মানুযায়ী, জমাদিউস সানি বছরের ষষ্ঠ মাস। এর পরপরই আসবে সপ্তম মাস রজব এবং অষ্টম মাস শাবান। এই দুই মাস অতিক্রান্ত হওয়ার পর নবম মাস হিসেবে শুরু হবে পবিত্র রমজান।

চন্দ্রবর্ষের হিসাব অনুযায়ী প্রতিটি হিজরি মাস সাধারণত ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। সেই হিসেবে জমাদিউস সানির শুরু থেকে রমজান মাস শুরু হতে আনুমানিক ৮৯ থেকে ৯০ দিন সময় লাগতে পারে।

সম্প্রতি গালফ নিউজ-এর এক প্রতিবেদনে জানানো হয়, হিজরি বর্ষপঞ্জি চন্দ্রভিত্তিক হওয়ায় প্রতিবছর রমজান ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালের রমজান আগের বছরের চেয়ে প্রায় ১০-১১ দিন আগে শুরু হতে পারে।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) রমজান শুরু হতে পারে। ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় নতুন চাঁদ দেখা গেলে সেই রাতেই প্রথম তারাবি এবং পরদিন থেকে রোজা শুরু হবে। তবে চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপরই নির্ভর করবে। যথাসময়ে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক করে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

কিউএনবি/অনিমা/১২ নভেম্বর ২০২৬,/দুপুর ১২:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit