রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম

কোহলির জন্য আমি ক্রিকেট দেখা শুরু করেছিলাম: জোকোভিচ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৫২ Time View

স্পোর্টস ডেস্ক : সার্বিয়ায় ক্রিকেট খুব বেশি জনপ্রিয় না হলেও টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচের কারণে সেখানে এই খেলা নিয়ে বর্তমানে কিছুটা আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলির সঙ্গে তার সম্পর্ক ও প্রশংসা ক্রিকেট নিয়ে তার আগ্রহ আরও বাড়িয়েছে।

জোকোভিচ ও কোহলি ভিন্ন দুটি খেলার সুপারস্টার হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। তারা একে অপরকে বিভিন্ন সময় শুভেচ্ছাও জানিয়ে থাকেন। সম্প্রতি লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডসে ভারতের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জোকোভিচ বলেন, কোহলি তার ঘনিষ্ঠ বন্ধুদের একজন এবং তিনি তাকে গভীরভাবে শ্রদ্ধা করেন।
তার কথায়, কোহলির কারণেই তিনি ক্রিকেট দেখা শুরু করেছেন, আগে এই খেলাটি সম্পর্কে খুব একটা ধারণা ছিল না।তিনি আরও জানান, তারা নিয়মিত যোগাযোগ রাখেন এবং ভবিষ্যতে যখন তিনি ভারতে যাবেন, তখন কোহলি তার সঙ্গে সময় কাটাবেন। তারা একসঙ্গে টেনিস ও ক্রিকেট দুটো খেলাই খেলতে এবং আনন্দঘন সময় উপভোগ করতে চান।

সূত্র: এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/২১ এপ্রিল ২০২৬,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit