বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৮ খেলোয়াড়ের পর এবার আল-নাসরের মালিকানাতেও রোনালদো? ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং উলিপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ খেলা অনুষ্ঠিত সিলেট টিটিসির কোটি টাকার মালিক ড্রাইভার বিল্লাল অশেষে শাস্তিমূলক বদলি দিনাজপুরে ভিপি সম্পত্তি দখলকে কেন্দ্রকরে নওগাঁর বদলগাছীতে দুইপক্ষের সংঘর্ষ নিহত-১ আহত-১১জন  হজের জন্য জমা দেওয়া টাকার জাকাত কি দিতে হবে? জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ ‎লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

মাটিরাঙ্গায় দুই ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা।

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌর সদরের বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালিয়ে দুই ফার্মেসিকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে একটি ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যায়। এছাড়া অপর একটি প্রতিষ্ঠানে ওষুধ নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ না করা এবং ওষুধের পাতা এমনভাবে কাটার বিষয়টি ধরা পড়ে, যাতে মেয়াদোত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মাটিরাঙ্গা পৌর সদরের বিভিন্ন ওষুধের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় মেসার্স জামান ফার্মেসীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির দোকানে ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া গেলে তা বিক্রি না করার জন্য কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।

অন্যদিকে, একই আইনের ৫১ ধারায় মেসার্স প্যানাসিয়া ফার্মেসীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে ওষুধ নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ না করা এবং ওষুধের পাতা এমনভাবে কাটার অনিয়ম পাওয়া যায়, যাতে মেয়াদোত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে দেখা যায় না। এ বিষয়ে প্রতিষ্ঠানটিকে সতর্ক করার পাশাপাশি ভবিষ্যতে নিয়ম মেনে ওষুধ সংরক্ষণ ও বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খাগড়াছড়ি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আনিছুর রহমান। অভিযানে মাটিরাঙ্গা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান, মাটিরাঙ্গা থানার এএসআই আশরাফুল ইসলাম এবং পুলিশ সদস্য মো. গোলাপ হোসেন উপস্থিত ছিলেন। অভিযানকালে ওষুধ যথাযথ তাপমাত্রায় সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণের তারিখ দৃশ্যমান রাখা এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি না করার বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা ও সতর্কতা দেওয়া হয়।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খাগড়াছড়ি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আনিছুর রহমান বলেন, ওষুধের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। ওষুধ সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধিমালা মেনে চলতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit