বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৮ খেলোয়াড়ের পর এবার আল-নাসরের মালিকানাতেও রোনালদো? ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং উলিপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ খেলা অনুষ্ঠিত সিলেট টিটিসির কোটি টাকার মালিক ড্রাইভার বিল্লাল অশেষে শাস্তিমূলক বদলি দিনাজপুরে ভিপি সম্পত্তি দখলকে কেন্দ্রকরে নওগাঁর বদলগাছীতে দুইপক্ষের সংঘর্ষ নিহত-১ আহত-১১জন  হজের জন্য জমা দেওয়া টাকার জাকাত কি দিতে হবে? জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ ‎লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

অবসর নেওয়া মেসিকে দলে ফেরাল আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ Time View

স্পোর্টস ডেস্ক : গত আগস্টের শেষ দিনে আচমকা আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিদায়ী বার্তায় সেদিন মেসি জানান, জাতীয় দলকে দেওয়ার আর কিছুই নেই তাঁর।

সেই অবসর নেওয়া মেসিকে নিয়েই দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। সেপ্টেম্বর-অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে তিনটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ওই ম্যাচের দলে মেসিকে রেখেছেন স্কালোনি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তের প্রতিবেদন অনুসারে, আগামী ৩০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর ৩ অক্টোবর বুরকিনা ফাসো এবং ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ খেলবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
আর্জেন্টাইন বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মেসি শুধু ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচটা খেলবে। ওই ম্যাচটা মূলত মেসিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।
প্রীতি ম্যাচের আর্জেন্টিনা দল:
গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেস, হুয়ান মুসো, হেরোনিমো রুইয়ি। ডিফেন্ডার: অগাস্তিন গিয়ায়ে, লেয়ান্দ্রো বালের্দি, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, হুয়ান ফয়েথ, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, রোমান ভেগা।
মিডফিল্ডার: এনসো ফের্নান্দেস, আলেক্সিক মাক-আলিস্তার, ভালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, এক্সেকুইয়েল পালাসিওস, রদ্রিগো দে পল, নিকো পাস।

ফরোয়ার্ড: ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, মাতিয়াস সৌলে, জিউলিয়ানো সিমেওনে, নিকোলাস গনসালেস, জিয়ানলুকা প্রেসতিয়ান্নি, হোসে মানুয়েল লোপেস, সান্তিয়াগো কাস্ত্রো, হুলিয়ান আলভারেস, লাওতারো মার্তিনেস ও লিওনেল মেসি।

 

 

কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit