বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৮ খেলোয়াড়ের পর এবার আল-নাসরের মালিকানাতেও রোনালদো? ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং উলিপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ খেলা অনুষ্ঠিত সিলেট টিটিসির কোটি টাকার মালিক ড্রাইভার বিল্লাল অশেষে শাস্তিমূলক বদলি দিনাজপুরে ভিপি সম্পত্তি দখলকে কেন্দ্রকরে নওগাঁর বদলগাছীতে দুইপক্ষের সংঘর্ষ নিহত-১ আহত-১১জন  হজের জন্য জমা দেওয়া টাকার জাকাত কি দিতে হবে? জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ ‎লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

রাঙ্গামাটির তিন জেলা মহাসড়ক উন্নয়নে প্রকল্প অনুমোদন।

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : রাঙ্গামাটি জেলার তিনটি জেলা মহাসড়কসহ চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলার মোট ১৬টি সড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীত করতে একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

“চট্টগ্রাম সড়ক জোনের আওতায় জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (৩য় পর্যায়)” শীর্ষক প্রকল্পটি আজ অনুষ্ঠিত তৃতীয় একনেক সভায় অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের আওতায় রাঙ্গামাটি জেলার তিনটি জেলা মহাসড়ক উন্নীত করা হবে। এগুলো হলো—বাঘাইহাট-মারিশ্যা জেলা মহাসড়ক ২০ কিলোমিটার, বাঙ্গালহালিয়া-রাজস্থলী জেলা মহাসড়ক ১৮ দশমিক ৭৬ কিলোমিটার এবং রাণীরহাট-কাউখালী জেলা মহাসড়ক ৬ দশমিক ২০৭ কিলোমিটার।

এ ছাড়া প্রকল্পের আওতায় রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার মোট ১৬টি সড়ক যথাযথ মান ও প্রয়োজনীয় প্রশস্ততায় উন্নীত করা হবে। এর ফলে পার্বত্য চট্টগ্রামসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগব্যবস্থা আরও উন্নত ও নিরাপদ হওয়ার সুযোগ তৈরি হবে। সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ সড়কগুলোকে নির্ধারিত মান ও প্রশস্ততায় উন্নীত করার পাশাপাশি যোগাযোগ অবকাঠামো শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।

রাঙ্গামাটি সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, “প্রকল্পটি অনুমোদনের ফলে রাঙ্গামাটি জেলার গুরুত্বপূর্ণ তিনটি জেলা মহাসড়ক উন্নয়ন ও প্রশস্তকরণের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে সড়ক যোগাযোগের মান উন্নত হওয়ার পাশাপাশি স্থানীয় জনগণের যাতায়াত ও পণ্য পরিবহন আরও সহজ হবে।

কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit