বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

হরমুজে ইরানের নাম ভাঙিয়ে প্রতারণা, ক্রিপ্টোতে ট্রানজিট ফি দাবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ‘হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে যেতে চাইলে ক্রিপ্টোকারেন্সিতে অর্থ দিতে হবে’ এমন বার্তা পাঠাচ্ছে একদল প্রতারক। তারা নিজেদের ইরানি কর্তৃপক্ষ বলে পরিচয় দিচ্ছে। গ্রিক সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ম্যারিস্কস এই বিষয়ে সতর্কতা জারি করেছে।

প্রতিষ্ঠানটি বলেছে, ‘এই বার্তাগুলো সম্পূর্ণ প্রতারণা।’ তারা আরও জানিয়েছে, এই বার্তাগুলো ইরানি কর্তৃপক্ষ পাঠায়নি। ম্যারিস্কস জানিয়েছে, শনিবার প্রণালি দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করার সময় গুলিবিদ্ধ হওয়া অন্তত একটি জাহাজ এই প্রতারণার শিকার বলে তারা মনে করছে।

এদিকে পরিস্থিতি দিন দিন আরও জটিল হচ্ছে। ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধের জবাবে ইরান হরমুজ প্রণালিতে নতুন করে অবরোধ জারি করেছে। এর ফলে এখন শত শত জাহাজ ও প্রায় ২০ হাজার নাবিক উপসাগরে আটকা পড়ে আছেন। তারা হরমুজ প্রণালি পার হতে পারছেন না।

 

 

কিউএনবি/আয়শা/২১ এপ্রিল ২০২৬,/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit