বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

দুর্ঘটনা ডান হাত কেড়ে নিলেও পিছু হটেনি মাদ্রাসাছাত্র রেজভী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ : দুর্ঘটনায় ডান হাত হারায় ইকবাল হাসান রেজভী; কিন্তু দমে যায়নি সে। নানা প্রতিকূলতার মাঝেও এবার সে দাখিল পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার খাতায় লিখতে হচ্ছে বাঁ হাত দিয়ে। মঙ্গলবার লালমোহনে দাখিল পরীক্ষার্থী ইকবাল হাসান রেজভী কুরআন মাজিদ বিষয়ে পরীক্ষা দেয়।

লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসা থেকে ক্লাশ করে এ বছর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কেন্দ্রের ১০২ নম্বর কক্ষে পরীক্ষা দিচ্ছে রেজভী। পরীক্ষার খাতায় সে বাঁ হাত দিয়েই পরিচ্ছন্নভাবে লিখছে।

যদিও বাঁ হাত দিয়ে লেখার অভিজ্ঞতা ছিল না রেজভীর; কিন্তু করোনাকালে সে ষষ্ঠ শ্রেণিতে পড়ত। ওই সময় লালমোহন লাঙ্গলখালী আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয় মাঠে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে যায় রেজভী। তখন ক্রিকেট বল চলে যায় পাশে থাকা জেলা পরিষদের মার্কেটের ছাদে। রেজভী ওই সময় বল আনতে আরেক বন্ধুকে নিয়ে মার্কেটের ছাদে যায়। ছাদের উপর ছিল বিদ্যুতের লাইনের তার। রেজভী অসতর্কতাবশত তারের সঙ্গে ডান হাত লেগে বিদ্যুতায়িত হয়ে আহত হয়। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার ডান হাত কেটে ফেলতে হয়।

রেজভীর বাবা লালমোহন সদর ইউনিয়নের পেশকার হাওলা গ্রামের মো. ইউসুফ। তিনি একটি কোম্পানির খাদ্যপণ্য লালমোহন বাজারে দোকানে দোকানে পৌঁছে দেওয়ার চাকরি করেন। সামান্য বেতনে সংসার চলছে তাদের। তার চিকিৎসার জন্য বন্ধুরাও এগিয়ে আসে। সুস্থ হয়ে সে ইসলামিক মডেল মাদ্রাসায় ভর্তি হয়। সেই থেকে সে বাঁ হাতে লেখা শুরু করে। মঙ্গলবার একযোগে সারা দেশে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হলে রেজভীও দাখিল পরীক্ষায় অংশ নেয়। ইসলামিক মডেল মাদ্রাসার ২৩ জন শিক্ষার্থীর মধ্যে রেজভী অন্যতম। সবাই ডান হাতে স্বাভাবিকভাবে পরীক্ষা দিলেও সে ব্যতিক্রম।

রেজভী জানায়, আল্লাহর রহমতে ডান হাতের মতোই শক্তি পাই বাঁ হাতে। কুরআন মাজিদ পরীক্ষাও সুন্দরভাবে লিখতে পেরেছে বলে জানায় সে। রেজভীর প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক এমএ জাহের বলেন, ছাত্রটি অনেক কষ্ট করে লেখাপড়া করছে। ওর পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে প্রশাসনের ও হল সচিবের সহানুভূতিশীল হওয়া উচিত। তার পরীক্ষা কেন্দ্র সচিব অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন বলেন, শিক্ষার্থী বাঁ হাতে লিখতে পারছে। তার কোনো সমস্যা হচ্ছে না। যদি কোনো সমস্যা হয় বিধি অনুযায়ী আমরা দেখব।

 

 

কিউএনবি/আয়শা/২১ এপ্রিল ২০২৬,/রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit