শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ আটক ৯৬ বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস

বরিশালে বিদ্যুৎবিহীন কেন্দ্রে এসএসসি পরীক্ষা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২১০ Time View

ডেস্ক নিউজ : বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার পরও বিদ্যুৎ না থাকায় বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দীকির কাছে অভিযোগ করেছেন অভিভাবকরা।

এতে মুহূর্তের মধ্যেই সেখানে ক্ষোভ ছড়িয়ে পড়ে। দ্রুত বিদ্যুৎ দেওয়ার দাবি জানান অভিভাবকরা। যদিও জানা গেছে, বিদ্যুতের তার চুরি হওয়ার কারণে এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষা বোর্ড চেয়ারম্যান বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।

অভিভাবকদের অভিযোগ, প্রতিদিন বেশ কয়েকবার লোডশেডিং হওয়ার ফলে পড়াশোনায় নানা ধরনের ভোগান্তি পোহাতে হয়েছে শিক্ষার্থীদের। এর মধ্যে কেন্দ্রে বিদ্যুৎ না থাকাটা দুঃখজনক। এতে পরীক্ষায় প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কার কথা জানান তারা।

এদিকে জানা গেছে সোমবার রাতে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বিদ্যুৎ সংযোগের তার চুরি হয়। এর ফলে বিদ্যুৎ ছিল না কেন্দ্রে।  তবে অভিযোগ পেয়ে বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোন দেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দীকি। দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের কথা জানান তিনি।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দীকি বলেন, আমি বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা বলেছি। এরই মধ্যে কাজ শুরু হয়েছে। দ্রুত সংযোগ স্থাপন করা হবে। শিক্ষার্থীদের কোনো ধরনের ভোগান্তি হবে না বলেও জানান তিনি। 

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ৮১ হাজার ৮৩১ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে নিয়মিত ৬২ হাজার ৯ জন আর অনিয়মিত পরীক্ষার্থী রয়েছেন ১৯ হাজার ৮২২ জন। মোট এক হাজার ৫১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব পরীক্ষার্থীরা ২১৬টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। এছাড়া পরীক্ষা উপলক্ষে ৮০টি ভিজিলেন্স টিম কাজ শুরু করেছে। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৩৭ হাজার ৯৪৪ জন ও ছাত্রী রয়েছেন ৪৩ হাজার ৮৮৭ জন।

 

 

কিউএনবি/আয়শা/২১ এপ্রিল ২০২৬,/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit