রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম

আল্লাহ যদি আমার কপালে রাখেন এ বছরই হজ করবো: চম্পা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৬৪ Time View

বিবনোদন ডেস্ক : জীবনে আধ্যাত্মিকতার নতুন এ অধ্যায়ে পরিবারের সদস্যদের নিয়ে হজে যাবেন চম্পা। এ বছরই পবিত্র হজ পালনের প্রস্তুতি নিচ্ছেন এই বরেণ্য অভিনেত্রী।

চম্পা আরও বলেন,ববিতা আপা, সুচন্দা আপা হজ করে ফেলেছেন। আমি পারিনি। এবার সুযোগ এসেছে। এ বছরই ভাইকে সঙ্গে নিয়ে হজে যাওয়ার আশা রয়েছে।

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন চম্পা। টেলিভিশন নাটকে অভিনয় দিয়ে দর্শক নজরে আসেন। এরপর সুযোগ পান বড় পর্দায় অভিনয়ের।  ১৯৮৫ সালে শিবলী সাদিক পরিচালিত ‘তিন কন্যা’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন।

প্রথম সিনেমাতেই দর্শক প্রিয়তা পান এ অভিনেত্রী। এরপর একে একে কাজ করেন‘পদ্মা নদীর মাঝি’, ‘শঙ্খনীল কারাগার’, ‘মনের মানুষ’সহ অসংখ্য কালজয়ী সিনেমায়।
দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। কাজের স্বীকৃতি হিসেবে পাঁচবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার উল্লেখযোগ্য আরও কিছু সিনেমার মধ্যে নীতিবান, শেষ খেলা, মনের মানুষ, অন্য জীবন, দেশপ্রিমিক, খলনায়ক, শাস্তি, চন্দ্রগ্রহণ অন্যতম। 

 

কিউএনবি/আয়শা/২১ এপ্রিল ২০২৬,/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit