শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

রাজধানীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৪২ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর মধ্যবাড্ডায় দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান সাধন। রবিবার রাত সাড়ে দশটার দিকে বাড্ডার গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুদারাঘাটের ৪ নম্বর রোডের নুরজাহান মঞ্জিলের সামনে চেয়ারে বসে আড্ডা দিচ্ছিলেন সাধন। এ সময় মুখে মাস্ক পরা দুইজন দুর্বৃত্ত হঠাৎ করেই তার ওপর এলোপাতাড়ি গুলি চালায়।

গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। পুলিশ বলছে, হামলাকারীদের শনাক্ত করতে কাজ চলছে। সাধন ইন্টারনেট ব্যবসা করতো। হত্যার পেছনে ব্যবসায়িক দ্বন্দ্ব নাকি রাজনৈতিক প্রতিহিংসা  তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

কিউএনবি/অনিমা/২৬ মে ২০২৫, /সকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit