শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

ফুলবাড়ীতে ভূমি মেলার উদ্বোধন॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৯৮ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ীতে ভূমি মেলা ২০২৫ উদ্বোধন। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলা সভাকক্ষে ভূমি মেলা ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল, “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”। উদ্বোধনী ভূমি মেলার উদ্বোধন করেন ও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম।

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার মোঃ রোকুনুজ জামান নয়ন, ফুলবাড়ী উপজেলা সহকার কমিশনার ভূমি অফিসের সাভেয়ার মোঃ মেহেদী হাসান, অফিস সহকারী শ্রী মনোজ কুমার শীল, সার্টিফিকেট পেশকর মোঃ শামীম ইসলাম, অফিস সহকারী মোছাঃ লায়লা আনজুমান, ফুলবাড়ী পৌর ভূমি অফিস এর সহকারী ভূমি কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, শিবনগর ইউপির সহকারী ভূমি কর্মকর্তা সারোয়ার হোসেন, বেতদিঘী ইউপির সহকারী ভূমি কর্মকর্তা হুমায়ন রশিদ, দৌলতপুর ইউপির সহকারী ভূমি কর্মকর্তা শ্রী বিনোদ কুমার রায়, খয়েরবাড়ী ইউপির সহকারী ভূমি কর্মকর্তা রেজওয়ানুল ইসলাম, কাজিহাল ইউপির সহকারী ভূমি কর্মকর্তা মোঃ ফরহাদ আলম, এলুয়াড়ী ইউপির সহকারী ভূমি কর্মকর্তা জিয়াউর রহমান, আলাদীপুর ইউপির সহকারী ভূমি কর্মকর্তা লুৎফর রহমান।

আয়োজনে ছিলেন, ফুলবাড়ী উপজেলা ভূমি অফিস। সহযোগীতায় ছিলেন, ভূমি মন্ত্রনালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প। উদ্বোধনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ রোকুনুজ জামান নয়ন। অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন, শামীম ইসলাম।  পরিশেষে ভূমি সংক্রান্ত বিষয়ে জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ে ৩০ জন ছাত্র কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। কুইজ প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার প্রদান করেন। এসময় প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৫, /বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit