শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

ফুলবাড়ীতে ঔষধ ব্যবসায়ীদের ৪ দফা দাবী আদায়ে ঘন্টা ব্যাপি মানববন্ধন॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৫৭ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলায় সারা দেশের ন্যায় ঔষধ ব্যবসায়ীদের ৪ দফা দাবী আদায়ে বাংলাদেশ কেমিস্টস্ আন্ডে ড্রাগিস্টস্ সমিতি’র আহব্বানে ঘন্টাব্যাপি মানববন্ধন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী-দিনাজপুর মহাসড়কে ঔষধ ব্যবসায়ীদের ৪ দফা দাবী আদায়ে বাংলাদেশ কেমিস্টস্ আন্ড ড্রাগিস্টস্ সমিতি’র আহব্বানে ঘন্টাব্যাপি মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্টস্ আন্ড ড্রাগিস্টস্ সমিতি’র ফুলবাড়ী উপজেলা শাখার আহব্বায়ক মোঃ আনিসুর রহমান (আনিস) তিনি বলেন, আমাদের ০৪ দফা দাবি মেনে নিতে হবে। ০৪ দফা দাবীর মধ্যে রয়েছে- ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন করা, ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসীতে ঔষধ কোম্পানী কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করা, সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা।

কিন্তু কোম্পানিগুলি তাদের ইচ্ছামত ঔষধ এর মূল্য বৃদ্ধি করছে। এবং কোম্পানিগুলি তাদের ইচ্ছামত লাইসেন্স বিহীন ঔষধের দোকানগুলিতে ঔষধ সরবরাহ করছে। এসব অনিয়ম বন্ধ করতে হবে। তা না হলে সারা বাংলাদেশ ঔষধ ব্যবসায়ীরা আন্দোলনে যেতে বাধ্য হবে।

মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ কেমিস্টস্ আন্ড ড্রাগিস্টস্ সমিতি’র ফুলবাড়ী শাখার কার্যকারী কমিটির সদস্য আলহাজ্ব আরমান বাদসা, আখেরুজ্জামান, মোঃ রায়হান কাদির, উত্তম কুমার, অর্জুন কুমার, আতাউর রহমান, মতিউর রহমান, মাসুদ রানা। মানববন্ধনে প্রায় ২শত ঔষধ ব্যবসায়ী অংশ নেন। এসময় প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ মে ২০২৫, /সন্ধ্যা ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit