শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

চবির ৪২-ব্যাচের কমিটি গঠন,সভাপতি কেএম সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল চৌধুরী

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৭৭ Time View

জালাল আহমদ, ঢাকা : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যাচ-৪২ এর প্রাক্তন ছাত্র/ছাত্রীদের সংগঠন “ব্যাচ-৪২, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ” এর আংশিক কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। আজ ২০ মে মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন ছাত্র এডভোকেট কেএম সাইফুল ইসলাম কে সভাপতি এবং প্রাণিবিদ্যা বিভাগের প্রাক্তন ছাত্র কামাল চৌধুরী কে সাধারণ সম্পাদক করে আগামী ২ (দুই) বছরের জন্য ব্যাচ-৪২ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আংশিক কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, কমিটি গঠনের জন্য ইতিমধ্যে গঠিত বিভিন্ন বিভাগের কমিটির সমন্বয়ে গত ২ মে (২০২৫ ইং) তারিখে ৭ সদস্য বিশিষ্ট সার্চ কমিটি গঠন করা হয়। সার্চ কমিটির সদস্য ছিলেন তৌহিদুর রহমান, মাহফুজুল আলম, আরিফ উল্লাহ, শরীফ উজ জামান, আররাফাতুল ইসলাম, ইব্রাহিম খলিল এবং আশফাক উল হক সামির। কমিটির সদস্যবৃন্দ কমিটি গঠনের উদ্দেশ্যে ভার্চুয়ালী এবং সরাসরি একাধিক বৈঠক করেন। সর্বশেষ বিগত ১১ই মে ২০২৫ ইং তারিখ চট্টগ্রামের ষোলকবহরের বার কোড ফুড জংশনে সার্চ কমিটির সদস্যরা দীর্ঘ বৈঠক সর্বসম্মতভাবে সভাপতি এবং সংখ্যাগরিষ্ট মতামতের ভিত্তিতে সাধারণ সম্পাদক মনোনীত করেন।

সর্বসম্মতিক্রমের সিদ্ধান্তের ভিত্তিতে গঠিত কমিটি চবি ৫ম সমাবর্তনের পর সুবিধাজনক সময়ে ঘোষণা করার সিদ্ধান্ত হয়। আজ সার্চ কমিটির বিগত ১১ ই মে ২০২৫ ইং এর সিদ্ধান্ত মতে আইন বিভাগের প্রাক্তন ছাত্র কেএম সাইফুল ইসলাম কে সভাপতি এবং প্রাণিবিদ্যা বিভাগের প্রাক্তন ছাত্র কামাল চৌধুরী কে সাধারণ সম্পাদক করে আগামী ২ (দুই) বছরের জন্য ব্যাচ-৪২ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আংশিক কার্যকরী কমিটি ঘোষণা করে এবং ১ মাসের মধ্যে গঠনতন্ত্র প্রণয়নপূর্বক পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন।।

কিউএনবি/আয়শা/২১ মে ২০২৫, /রাত ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit