বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

বোচাগঞ্জে কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রেরক মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি 
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৫৭ Time View

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি  : গত ১৮ মে রবিবার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া প্রচন্ড কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ী, গাছপালা ও উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। অনেক এলাকা বিদ্যুৎ হীন ১৮ মে রবিবার বিকাল আনুমানিক সোয়া ৫টার দিকে প্রচন্ড আকারে বাতাস ও ঝড় বৃষ্টিতে উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন এলাকায় কাঁচা ঘরবাড়ী হেলে পড়ে, গাছপালা উপড়ে বাড়ী ও রাস্তার উপর হেলে থাকে। এছাড়াও কালবৈশাখীর তান্ডবে উঠতি ফসল বোরো ধান, ভ্ধুসঢ়;ট্টা ও কলাগাছের ব্যাপক ক্ষতি হয়। পরদিন সরজমিনে গিয়ে দেখা যায়, ঝড়ে ক্ষতিগ্রস্থ ঘরবাড়ীর মেরামত করছে পরিবারের লোকজন। বাড়ীর আশপাশে ও রাস্তার ধারে ঝড়ে উপড়ে পড়ে যাওয়া গাছ কেটে সরানো হচ্ছে। এছাড়াও ভুট্টার গাছ. বোরো ধানের গাছ ও সারি সারি কলাগাছগুলো হেলে পড়ে রয়েছে। এলাকার মানুষ জানায় রবিবারের এই ঝড়টি মুহুর্তেই সবকিছু উলোট পালোট করে করে দেয়।

গত কয়েক বছরে এমন ভংকর ঝড় দেখেনি তারা। ঝড়ের কারনে গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকার বিদ্যুতের সংযোগ বন্ধ রাখা হয়েছে। সেতাবগঞ্জ বিদ্যূৎ সরবরাহ কেন্দ্র নেসকোর আবাসিক প্রকৌশলী জানান, কাল বৈশাখী ঝড়ের কারনে অনেক জায়গায় বিদ্যূতের তারের উপর গাছ পড়লে তাৎক্ষনিক বিদ্যুৎ সেবা বন্ধ করে দেওয়া হয়। তবে রাতের মধ্যে পৌর শহরে বিদ্যূৎ চালু করা গেলেও এখন পর্যন্ত অধিকাংশ গ্রামেই বিদ্যূৎ চালু করা সম্ভব হয়নি। ছবির ক্যাপশনঃ রবিবার বিকেলে দিনাজপুরের বোচাগঞ্জে কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ছবি-প্রতিনিধি।

কিউএনবি/অনিমা/১৯ মে ২০২৫, /দুপুর ২:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit