বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

আখাউড়ায় নববধূর হাতে স্বামী খুন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১১৩ Time View

ডেস্ক নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঘুমের ওষুধ খাইয়ে মেহদি হাসান (২৭) নামে এক যুবককে হত্যা করেছে জান্নাত আক্তার (১৮) নামে এক নববধূ। পুলিশের দাবি, দাম্পত্য কলহের জেরে স্বামীকে বালিশ চাপা ও গলাটিপে হত্যা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে ওই নববধূ।

শুক্রবার দিবাগত গভীররাতে আখাউড়া পৌরশহরের মসজিদপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে নিহত মেহদি হাসানের পরিবারের দাবি, পরকীয়ার জেরেই স্বামীকে পরিকল্পিত হত্যা করেছে নববিবাহিতা স্ত্রী জান্নাত আক্তার। এ ঘটনায় নববধূ জান্নাত আক্তারকে গ্রেফতার করেছে আখাউড়া থানা পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, এক সপ্তাহ আগে (শুক্রবার) মেহদি হাসানের সঙ্গে আখাউড়া পৌরশহরের শান্তিনগর এলাকার বাসিন্দা জান্নাত আক্তারের পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর কয়েকদিন ধরেই তাদের মধ্যে মনোমালিন্য ও বাগবিতণ্ডার ঘটনাও ঘটে।

পুলিশের হেফাজতে থাকা নববধূ জান্নাত আক্তার জানান, অসুস্থতার কথা বলে শুক্রবার বিকেলে স্বামীকে দিয়েই ফার্মেসি থেকে ঘুমের ওষুধ আনান তিনি। রাতে মেহদি বাসায় ফিরলে কোমলপানীযর সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেন। এরপর অচেতন হলে গলাটিপে ও মুখে বালিশ চাপা দিয়ে ধরলে স্বামীর মৃত্যু হয়। তবে মেহদীর বড় ভাই আবু কালাম ও মা বকুল আক্তারের দাবি, পরকীয়ার জেরেই নববধূ জান্নাত তার প্রেমিককে নিয়ে পরিকল্পিতভাবে মেহদিকে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের সঠিক তদন্ত পূর্বক দৃষ্টান্তমূলক বিচার দাবি জানিয়েছেন তারা।

আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি যমুনা নিউজকে বলেন, গ্রেফতারের পর জান্নাত আক্তার তার দোষ স্বীকার করেছেন। তার স্বামী মেহেদি হাসান বিয়ের পর শারীরিক নির্যাতন করতো। নির্যাতন থেকে বাঁচতে তাকে দিয়েই কৌশলে ফার্মেসি থেকে ঘুমের ওষুধ নিয়ে আসেন জান্নাত। পরে কোমলপানীয়র সঙ্গে মিশিয়ে খাইয়ে অচেতন করে বালিশ চাপা ও গলাটিপে তাকে হত্যা করেন। জান্নাতকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও ওসি জানিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ মে ২০২৫, /সন্ধ্যা ৬:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit