বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা? ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর যুক্তরাজ্যে এক হাজারেরও বেশি স্কুল বন্ধ হরমুজ প্রণালিতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে ইরান: ট্রাম্প কলকাতায় গুদামের ছাদ ধসে তিন জনের মৃত্যু, বহু কর্মীর চাপা পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘চূড়ান্ত চুক্তি’ ছাড়া পরমাণুকেন্দ্রে জাতিসংঘের প্রবেশাধিকার নয়: ইরান মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বিরুদ্ধে মামলা করলো আলিবাবা অস্ত্রের মজুত কমছে, উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে ট্রাম্প

জেরুজালেমে ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত, হামলাকারী নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৩৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব জেরুজালেমে ছুরিকাঘাতে এক পুলিশ কর্মকর্তা আহত হওয়ার ঘটনায় হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১৬ মে) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

জেরুজালেম থেকে এএফপি জানায়, ইসরায়েলের সদস্য ফার্স্ট রেসপন্ডার্স (তাৎক্ষণিক সেবায় নিয়োজিত প্রশিক্ষণপ্রাপ্ত দল)-এর ম্যাগেন ডেভিড অ্যাডম বলেছেন, তারা ঘটনাস্থলে তার ‘চিকিৎসা’ দিয়ে ২৫ বছর বয়সী ওই কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করেছেন।

শুক্রবার রাতে পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কিছুক্ষণ আগে, জেরুজালেমের পুরাতন নগরীর (আধুনিক জেরুজালেম নগরীর অভ্যন্তরে অবস্থিত ০.৯ বর্গ কিমি. আয়তন বিশিষ্ট দেয়ালঘেরা অঞ্চল) একজন পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করা হলে ঘটনাস্থলে উপস্থিত কর্মকর্তারা আক্রমণকারীকে গুলি করেছে।’

একটি আপডেটে, বাহিনী জানিয়েছে, ওই কর্মকর্তা ‘সন্দেহভাজন ব্যক্তিকে সন্দেহজনক মনে করে তার দিকে নজর রাখছিলেন। এক পর্যায়ে, সন্ত্রাসী অফিসারের ওপর হামলা চালায় এবং তার কাছে থাকা ছুরি দিয়ে কর্মকর্তার পিঠে ছুরিকাঘাত করে।’

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওই ব্যক্তিকে ঘটনাস্থলে থাকা একজন সীমান্তরক্ষী ও আরেক পুলিশ কর্মকর্তা এক সঙ্গে তার ওপর গুলি চালালে সে নিহত হয়। হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ কোনো দায় স্বীকার করেনি। 

ম্যাগেন ডেভিড অ্যাডম বলেছেন, আহত কর্মকর্তা পুরোপুরি সচেতন ছিলেন, তিনি আরো বলেন, তিনি মাঝারি ধরনের আঘাত পেয়েছেন। তার শরীরের উপরের অংশে আঘাত করা হয়েছে।

ফার্স্ট রেসপন্ডারর্স জানায়, হামলাটি হয় আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশের চেইন গেটের কাছে। স্থানটি ইসলামের তৃতীয় পবিত্রতম ও ফিলিস্তিনি জাতীয় পরিচয়ের প্রতীক।

ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত স্থানটি ইহুদি ধর্মেরও পবিত্রতম স্থান। ইসরায়েল ১৯৬৭ সাল থেকে পূর্ব জেরুজালেম ও জেরুজালেমের পুরাতন নগরী দখল করে নেয়।

কিউএনবি/অনিমা/১৭ মে ২০২৫, /দুপুর ১২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit