শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

অ্যাপল ভারতে কারখানা গড়ুক, আমি চাই না: টিম কুককে ট্রাম্প

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অ্যাপল ভারতে আইফোন ও অন্যান্য পণ্য উৎপাদন করুক তা চান না মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি কাতারের রাজধানী দোহায় এক সম্মেলনে তিনি টেক জায়ান্ট অ্যাপলের প্রধান নির্বাহী (সিইও) টিম কুককে এ কথা বলেছেন। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, দোহার ওই ব্যবসায়িক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাপলের সিইও টিম কুককে বলেছেন, তিনি চান না কুক ‘ভারতে কারখানা স্থাপন করেন।’ ট্রাম্পের মতে, ভারত নিজেদের স্বার্থ নিজেরাই দেখে নিতে পারবে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, টিম কুকের সঙ্গে তার ‘একটু সমস্যা’ হয়েছে। তিনি কুককে বলেছেন, বন্ধু, আমি তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার করছি। তুমি ৫০০ বিলিয়ন ডলার (বিনিয়োগ) নিয়ে আসছ, কিন্তু এখন শুনছি, তুমি সারা ভারতে কারখানা গড়ছ। আমি চাই না, তুমি ভারতে কারখানা গড়ো।

ট্রাম্প আরও বলেন, তুমি ভারতে কারখানা গড়তে পারো, যদি তুমি ভারতের দেখভাল করতে চাও। কারণ ভারত বিশ্বের সর্বোচ্চ শুল্ক ধার্যকারী দেশগুলোর মধ্যে অন্যতম। তাই ভারতে পণ্য বিক্রি করা খুব কঠিন। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, দিল্লি ওয়াশিংটন ডিসিকে একটি প্রস্তাব দিয়েছে। সেই অনুসারে, মার্কিন পণ্যের ওপর কোনো শুল্ক বসানো হবে না। ভারত অবশ্য এখনো এমন কোনো ঘোষণা দেয়নি।

ট্রাম্প বলেন, তারা (ভারত) আমাদের একটি চুক্তি প্রস্তাব করেছে। যেখানে তারা কার্যত আমাদের ওপর কোনো শুল্ক না বসাতে রাজি হয়েছে। আমি টিমকে বললাম, আমরা তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার করছি। তুমি চীনে বছরের পর বছর ধরে যত কারখানা গড়েছ, তা আমরা সহ্য করেছি। কিন্তু আমরা চাই না, তুমি ভারতে কারখানা গড়ো। ভারত নিজেদেরটা নিজেরাই দেখে নিতে পারবে।

মার্কিন প্রেসিডেন্ট জানান, অ্যাপল যুক্তরাষ্ট্রে তাদের উৎপাদন বাড়াতে চলেছে। অ্যাপলের আইফোন ও ম্যাকবুক বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয়। ভারতে উৎপাদন বাড়ানোর ও ট্রাম্প প্রশাসনের শুল্ক মোকাবিলায় চীন থেকে তাদের উৎপাদন সরিয়ে নেওয়ার পরিকল্পনার গুরুত্বপূর্ণ সময়ে ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য এল।

এর আগে এ মাসের শুরুতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছিল, টিম কুক বলেছেন, তিনি আশা করেন যে ‘যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া বেশির ভাগ আইফোনের উৎস দেশ হবে ভারত।’ বর্তমানে ভারতে অ্যাপলের তিনটি কারখানা রয়েছে। এর মধ্যে দুটি তামিলনাড়ুতে এবং একটি কর্ণাটকে। একটি কারখানা ফক্সকন পরিচালনা করে। বাকি দুটি টাটা গ্রুপ পরিচালনা করছে। অ্যাপলের আরও দুটি কারখানা পাইপলাইনে আছে বলে জানা গেছে।

গত অর্থবছরে (মার্চ পর্যন্ত), অ্যাপল ভারত থেকে প্রায় ২ হাজার ২০০ কোটি ডলারের আইফোন সংযোজন করেছে। সেই হিসেবে আগের অর্থবছরের তুলনায় উৎপাদন ৬০ শতাংশ বেড়েছে।

 

কিউএনবি/আয়শা/১৫ মে ২০২৫, /রাত ১১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit