শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

আনন্দ বাজারে ইউপি সদস্যের দূর্নীতির বিরুদ্ধে ও অপসারণরে দাবীতে এলাকাবাসীর মানববন্ধ॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৩৪৮ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : পার্বতীপুর উপজেলার ১০নং হরিরামপুর ইউপি সদস্য মোঃ আবুবক্কর সিদ্দিক বাবুর দূর্নীতি ও তাকে অপসারণের দাবীতে আনন্দবাজারে চাঁচেয়া গ্রামের জনসাধারণের ঘন্টাব্যাপি মানববন্ধন।

পার্বতীপুর উপজেলার ১০নং হরিরামপুর ইউপির ০৫নং ওয়ার্ড সদস্য আবুবক্কর সিদ্দিক বাবুর বিরুদ্ধে চাঁচেয়া গ্রামের বাসিন্দাদের পক্ষে মোঃ গোলাম মওলা, কামরুজ্জামান মানিক ও আবু ওবাইদা মানববন্ধনে অভিযোগ করে বলেন ইউপি সদস্য মোঃ আবুবক্কর সিদ্দিক বাবু কা.বি.খা প্রকল্পের আওতাধীন ৪০ (চল্লিশ) দিনের মাটিকাটার কমসূচীর কাজের কথা বলে গ্রামের বিভিন্ন লোকজনের কাছ থেকে অনৈতিকভাবে আর্থিক লেনদেন, সরকারের বরাদ্দকৃত গরিব লোকজনের ভি.জি.এফ এর কার্যক্রম চলমান থাকায় কার্ড নির্ধারনের ক্ষেত্রে বিভিন্ন লোকজনের কাছ থেকে ৩-৪ হাজার টাকা গ্রাহণ করেন।

মাতৃকালীন ভাতা প্রদানের ক্ষেত্রে ৫-১০ হাজার টাকা পর্যন্ত গ্রহণ করেন। এবং বিগত ঈদুল ফিতর উপলক্ষে গরিব দুস্তদের মাঝে সরকারের বরাদ্দকৃত চাল নামে-বেনামে ৪০০ কার্ডের মধ্যে ১০০ কার্ডের চাল বিতরণ করেন এবং বাকি ৩০০ কার্ডের চাল আত্মসাৎ করেন। এই ঘটনায় ১০নং হরিরাপুর ইউপির চেয়ারম্যান জোবাইদুর রহমান সোহাগ কে ইউপি সদস্যের বিষয়টি অবগত করলে তিনি কোন কার্যকারী পদক্ষেপ গ্রহণ করেন নি। গত ০৬/০৫/২০২৫ইং তারিখে চাঁচেয়া গ্রামের এলাকাবাসীর পক্ষে মোঃ গোলাপ মওলা পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন। ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক বাবুর অপসারণের জন্য এলাকাবাসী এই মানববন্ধন করেন।

মানববন্ধনে চাঁচেয়া গ্রামের নুরুন্নাহার (৭০) ও শ্রী ভারতি রানীর বলেন, অভিযোগ করেনও আমরা কোন প্রতিকার পাই নি। তাই আমরা তার বিরুদ্ধে মানববন্ধন করতে বাধ্য হলাম। এ বিষয়ে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদ্দাম হোসেন ও ১০নং হরিরামপুর ইউপি চেয়ারম্যান মোজাহেদুল ইসলাস সোহাগ এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি মোবাইল ফোন গ্রহণ করেন নি।

 

 

কিউএনবি/আয়শা/০৮ মে ২০২৫, /বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit