রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা উচিত  নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার 

পোপ নির্বাচন করতে ভ্যাটিকানে সমবেত হয়েছেন কার্ডিনালরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : রোমান ক্যাথলিকদের নতুন ধর্মগুরু পোপ নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার সকালে ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রার্থনার মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। এই আয়োজনে সভাপতিত্ব করছেন ৯১ বছর বয়সী কার্ডিনাল ডিন জিওভান্নি বাতিস্তা রে।

নতুন পোপ নির্বাচনের জন্য এর আগেই ভ্যাটিকানে জড়ো হন বিশ্বের ১৩০ জনের বেশি কার্ডিনাল। ভ্যাটিকান সময় গতকাল বিকালে তারা বিখ্যাত রেনেসাঁ ফ্রেস্কোর নিচে ভোট দেওয়ার জন্য সিস্টিন চ্যাপেলে যান।

রোমান ক্যাথলিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনটি। কারণ নির্বাচিত নতুন পোপই বিশ্বব্যাপী প্রায় দেড় বিলিয়ন ক্যাথলিক খ্রিস্টানদের পরবর্তী নেতৃত্ব দেবেন। গত ২১ এপ্রিল ৮৮ বছর বয়সে পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়। তারই পরিপ্রেক্ষিতে নতুন পোপ বেছে নেওয়ার বিষয়টি সামনে আসে।

২৬৭তম পোপ নির্বাচনে কেন্দ্রীয় ভূমিকা পালন করবেন কার্ডিনালরা, যাকে কনক্লেভ বলা হয়। বর্তমানে ২৫২ জন ক্যাথলিক কার্ডিনাল আছেন, কিন্তু মাত্র ১৩৩ জন নতুন পোপ নির্বাচনে ভোট দিতে পারবেন। কারণ এই প্রক্রিয়ায় অংশ নিতে তাদের ৮০ বছরের কম বয়সী হতে হবে।

ভ্যাটিকানের স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে কার্ডিনালরা চ্যাপেলে প্রবেশ করার পর নতুন পোপ নির্বাচিত না হওয়া পর্যন্ত তাদের বাইরের বিশ্বের সাথে কোনো যোগাযোগ থাকবে না।

নতুন পোপ নির্বাচনের এ প্রক্রিয়াটি কতক্ষণ স্থায়ী হবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। সাম্প্রতিক কনক্লেভগুলো মাত্র কয়েক দিন স্থায়ী হয়েছিল, যদিও আগের শতাব্দীগুলোতে মতবিরোধের কারণে মাঝে মাঝে সভাগুলো মাসের পর মাস ধরেও চলতে থাকে

নতুন ধর্মগুরু কে হবেন, সেই প্রশ্নের উত্তর জানতে এখন বিশ্বজুড়ে কোটি কোটি চোখ নিবদ্ধ ভ্যাটিকানের দিকে।

সূত্র : বিবিসি বাংলা

কিউএনবি/অনিমা/০৮ মে ২০২৫, /সকাল ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit