রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা উচিত  নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার 

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত: নিহত চার পর্যটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরাখণ্ডে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (৮ মে) সকালে উত্তরকাশীর কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি

হেলিকপ্টারটিতে মোট ছয়জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় চারজন মারা গেছেন, দুজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এক সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “যারা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, ঈশ্বর তাদের আত্মাকে শান্তি দিন এবং শোকাহত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন।”

তিনি আরও জানান, আহতদের চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে এবং দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।

জানা গেছে, হেলিকপ্টারটি দেহরাদুন থেকে যাত্রীদের নিয়ে হরশিল হেলিপ্যাডের উদ্দেশে যাত্রা করেছিল। সেখান থেকে পর্যটকরা প্রায় ৩০ কিলোমিটার দূরের গঙ্গনানির দিকে সড়কপথে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং জেলা প্রশাসনের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। এখনও উদ্ধার কাজ চলছে।

উত্তরকাশীর জেলা ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন জানিয়েছে।

কিউএনবি/অনিমা/০৮ মে ২০২৫, /সকাল ১১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit