বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

মে মাসে কেন কোনো অনুষ্ঠান রাখবেন না, জানালেন চিত্রনায়ক ওমর সানী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৮৮ Time View

বিনোদন ডেস্ক : নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। অনবদ্য অভিনয়ের মাধ্যমে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে অনেক সফল সিনেমা উপহার দিলেও সাম্প্রতিক পর্দায় আর আগের মতো নিয়মিত দেখা যায় না তাকে। তবে ভালো গল্প ও চরিত্র পেলে ঠিকই জানান দিয়ে থাকেন নিজের। আর পর্দার এই নায়কের আজ জন্মদিন।

১৯৬৯ সালের ৬ মে বরিশালে জন্ম ওমর সানীর। আর আজ মঙ্গলবার জীবনের বিশেষ দিন। এ উপলক্ষে ওমর সানী বলেন, আমার মা-বাবার কাছে কৃতজ্ঞ আমি। তাদের কারণে পৃথিবীতে আসতে পেরেছিলাম মহান আল্লাহর রহমতে। আর এ মাসে আমার মধ্যে একটা মিশ্র অনুভূতি কাজ করে।

এদিন সকালে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক ভিডিও বার্তায় এ কথা বলেন ওমর সানী। এ সময় তিনি বলেন, এ মাসে (মে মাস) আমার মধ্যে একটা মিশ্র অনুভূতি কাজ করে। এ মাসেরই ২৩ তারিখে আমার মা মারা গেছেন। এ জন্য মে মাসটা আমার জন্য খুবই কষ্টের। আবার এ মাসেই আমার জন্মদিন। এ জন্য সুখেরও। এই মে মাসে কখনো পরিবারের কোনো অনুষ্ঠান রাখি না, রাখবও না। যে পর্যন্ত আমি বেঁচে থাকব।

এ অভিনেতা কাজের প্রসঙ্গে বলেন, আমার পরিবার বাইরে আছে, তাদের সঙ্গে দেখা হয়, কথা হয়। সেই সুযোগ সোশ্যাল মাধ্যমগুলো করে দিয়েছে আমায়। তাদের সঙ্গে আজ কথা হবে। আবার কয়েক জায়গায় যাব আজ। কাছের মানুষদের সঙ্গে আড্ডা দেব। ‘কুলি’ খ্যাত এ নায়ক বলেন, মানুষের কাছাকাছি থাকতে চাই আমি। এই দেশকে ভালোবাসতে চাই।

দেশের ভালো মানুষগুলোকে নিয়ে সবসময় কথা বলতে চাই। কেননা, সারাজীবন আমি স্পষ্ট কথা বলেছি। আগামীতেও সেটা বলতে চাই। আশা করি যারা বুঝার বুঝে নেবেন। আর সবাই আমার ও পরিবারের সদস্যদের জন্য দোয়া করবেন। ভালোবাসায় রাখবেন, যেন সুস্থ থাকতে পারি।

প্রসঙ্গত, ১৯৯২ সালে নুর হোসেন বলাইয়ের ‘এই নিয়ে সংসার’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় ওমর সানীর। তারপর কয়েকটি সফল সিনেমা উপহার দিয়েছেন। দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে রোমান্টিক ও অ্যাকশন নায়কের খ্যাতি লাভ করেছেন। ২০০৩ সালে ‘ওরা দালাল’ সিনেমায় খল-অভিনেতা হিসেবে অভিনয় শুরু করেন।

এ অভিনেতা ব্যক্তিজীবনে ১৯৯৬ সালে চিত্রনায়িকা মৌসুমীকে ভালোবেসে বিয়ে করেন। শোবিজ ইন্ডাস্ট্রির সফল তারকাজুটি তারা। তাদের সংসারে একটি ছেলে সন্তান এবং একটি মেয়ে সন্তান রয়েছে।

 

কিউএনবি/আয়শা/০৬ মে ২০২৫, /সন্ধ্যা ৭:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit