সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

সাতক্ষীরায় সাড়ে ৮ হাজার কেজি অপরিপক্ব আম ধ্বংস

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৮৬ Time View

ডেস্ক নিউজ : শনিবার (৩ মে) সকালে সাতক্ষীরা বাইপাস সড়ক থেকে একটি আমভর্তি ট্রাক আটক করে সাতক্ষীরার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।

পরে সদর উপজেলা নির্বাহী অফিসার সোয়াইব আহমাদ ও সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেন ঘটনাস্থলে পৌঁছে ট্রাকে থাকা আমগুলো অপরিপক্ব এবং কেমিকেল মিশ্রিণের প্রমাণ পাওয়ায় তা জব্দ করেন। এসময় আমের মালিককে না পেয়ে আমগুলো রোলার দিয়ে ধ্বংস করা হয়। এছাড়া ৪১৭টি ক্যারেট নিলামে ৬৭ হাজার ৫শ’ টাকা বিক্রয় করে সরকারি কোষাগারে জমা রাখা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসেন জানান, সকালে দুটি ট্রাকে অপরিপক্ব ও কেমিকেল মেশানো আম ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে একটি ট্রাক আটকানো গেলেও অপর ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার সোয়াইব আহমাদ বলেন, ‘একটি ট্রাকে অপরিপক্ব আম ঢাকার দিকে যাচ্ছে এমন সন্দেহ বৈষম্যবিরোধী ছাত্ররা ট্রাকটি আটক করে আমাকে খরব দেয়।

খবর পেয়ে আমিসহ কৃষি অফিসার ঘটনাস্থলে গিয়ে আমগুলো পরীক্ষা করি। পরীক্ষায় আমগুলো কেমিকেল মিশ্রিত ও অপরিপক্ব  হওয়ায় তা জব্দের পর ধ্বংস করা হয়েছে। ক্যারেটগুলো ব্যবহারযোগ্য হওয়ায় নিলামে তুলে বিক্রয় করা হয়েছে। বিক্রয়ের অর্থ সরকারি কোষাগারে জমা রাখা হয়েছে।’

 

 

কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৫, /সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit