শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণ: কপার টি-এর সুবিধা অসুবিধা ও স্বাস্থ্যঝুঁকি চিরাগের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন কঙ্গনা কেন ইরান যুদ্ধ নিয়ে পশ্চিমা বিশ্বে নেই বড় কোনো প্রতিবাদ, নেপথ্যে কী? রাষ্ট্রপতি হওয়ার প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল ইরানকে ‘সঠিক পথ’ বেছে নেয়ার আহ্বান মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ইমামতি প্রসঙ্গে রুমিন ফারহানার নামে ভুয়া মন্তব্য প্রচার প্রধানমন্ত্রীর পরিবারের নববর্ষ উদযাপনের প্রচারিত ছবিটি এআই দিয়ে তৈরি যুক্তরাষ্ট্রের পক্ষে ‘মনস্তাত্ত্বিক অপারেশন’ চালাচ্ছে রয়টার্স: ইরান ভারত থেকে ৫ হাজার টন ডিজেল পাম্পিং শুরু ১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া

ভারতে বাবর-রিজওয়ান-রউফ ও শাহিনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৩৪ Time View

স্পোর্টস ডেস্ক : ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহতের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ভারত বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে পাকিস্তানের বিভিন্ন অঙ্গনের জনপ্রিয় মুখদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিজেদের দেশে বন্ধ করে দিচ্ছে। তারই ধারাবাহিকতায় পাকিস্তানের চার ক্রিকেটারের অ্যাকাউন্টও বন্ধ করে দিয়েছে। সেই চার ক্রিকেটার হচ্ছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি ও হ্যারিস রউফ।

চারজনই পাকিস্তান দলের অবিচ্ছেদ্য অংশ এবং ভারতে তাদের বেশ জনপ্রিয়তাও আছে। এর আগে পাকিস্তানের বেশ কজন সাবেক ক্রিকেটারের ইউটিউব অ্যাকাউন্টও বন্ধ করে দিয়েছে ভারত। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন শোয়েব আখতার, বাসিত আলি ও রশিদ লতিফ।

এর আগে ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক এবং সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল বিষয়বস্তু ছড়িয়ে দেওয়ার অভিযোগে পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা করে মোদি সরকার। 

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পর্যটনকেন্দ্র পেহেলগামে বন্দুকধারীদের হামলায় মারা যান ২৬ জন। এ হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করে। তবে ইসলামাবাদ সেই অভিযোগ অস্বীকার করেছে। এরপর থেকে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপের ঘটনাও ঘটেছে।

সূত্র : এনডিটিভি।

কিউএনবি/অনিমা/০২ মে ২০২৫, /সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit