বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

বায়ার্নের মাঠে রিয়ালের দুই তারকার ঝগড়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৬৪ Time View

স্পোর্টস ডেস্ক : ঘটনাটি ঘটে বায়ার্ন মিউনিখের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ৮৩তম মিনিটে। তখন দুই লেগ মিলিয়ে স্কোর ছিল ৪-৪ সমতায়। ভিনিসিউস বেলিংহ্যামকে পাস না দেওয়ায় ইংলিশ মিডফিল্ডার স্পষ্টতই বিরক্ত হন। এরপর ব্রাজিলিয়ান তারকা উত্তেজিত হয়ে বলেন, ‘তুমি কী চাও? কী চাও? চুপ করো, মুখ বন্ধ রাখো।’

সাত গোলের রোমাঞ্চকর ম্যাচে শেষ হাসি হেসে বায়ার্ন সেমিফাইনালে উঠে যায়। আর্দা গুলের ও কিলিয়ান এমবাপ্পের গোলে তিনবার এগিয়ে যায় রিয়াল, কিন্তু প্রতিবারই জবাব দেয় বায়ার্ন। পরে লুইস দিয়াজ ও মাইকেল ওলিসের শেষ দিকের গোলে ৪-৩ ব্যবধানে জিতে যায় জার্মান ক্লাবটি।
এই জয়ে ভিনসেন্ট কোম্পানির দল ঐতিহাসিক ট্রেবলের স্বপ্ন বাঁচিয়ে রাখল। আর হ্যারি কেন ছুঁয়ে ফেললেন মৌসুমে ক্লাব পর্যায়ে ৫০ গোলের মাইলফলক। 

এখন কোচ আলভারো আরবেলোয়ার সামনে বড় চ্যালেঞ্জ, দলের দুই প্রধান তারকার মধ্যে সম্পর্ক স্বাভাবিক করা। ইউরোপীয় স্বপ্ন শেষ হয়ে যাওয়ায় দলের অভ্যন্তরীণ পরিবেশ এখন আলোচনায়। লা লিগায় ৯ পয়েন্ট পিছিয়ে থাকা রিয়ালের জন্য দ্রুত এই সমস্যা সমাধান করা জরুরি, না হলে মৌসুম ট্রফিহীনভাবেই শেষ হতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit